দাউ দাউ করে জ্বলছে পড়ুয়াসমেত পুলকার, আসানসোলে ভয়াবহ ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ আগুন। আচমকাই মঙ্গলবার সকালে পড়ুয়াসমেত চলন্ত পুলকারে আগুন লাগে। ঘটনাটি ঘটেছে আসানসোলে। জানা গিয়েছে, পুলকারটি এদিন নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল। আর সেইসময় পুলকারে লেগে যায়  আগুন। সঙ্গে সঙ্গে চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেন।

এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,এদিন সকালে নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় আগুন ধরে যায়   পুলকারটিতে । চালক সঙ্গে সঙ্গে পড়ুয়াদের গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপরেই কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় পুলকারটি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তবে স্বস্তির বিষয় কোন পড়ুয়ারই ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, যদি চালক ঠিকঠাক সময় পড়ুয়াদের না নামাত তাহলে এদিন বড়সড় দুর্ঘটনা ঘটত। বলা বাহুল্য, প্রতিদিন বাবা- মায়েরা  সন্তানদের পুলকারে তুলে দেয় স্কুলে যাওয়ার জন্য। যাতে তাদের সন্তানরা ভালোভাবে স্কুলে যেতে পারে।  আজও একই ঘটনা ঘটেছিল। আর স্কুল যাওয়ার পথেই ঘটল বিপত্তি। তাতেই প্রশ্ন উঠছে পুলকারে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে। তবে এদিন কী করে চলন্ত পুলকারে আগুন লাগল তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪