গতির বলি কিশোর, স্কুল যাওয়ার পথে পিষে দিল বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বেপরোয়া গতির বলি কিশোর। একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই স্কুল পড়ুয়ার। জানা গিয়েছে, মৃতের নাম অরণ্য চক্রবর্তী (১৪)। সে বরানগরের বাসিন্দা। প্রতিদিনের মতো শুক্রবারও অরণ্য সকালে বিটি রোডের উপর দিয়ে সাইকেল চালিয়ে সিঁথিতে স্কুলে যাচ্ছিল। আচমকা ঘটে ছন্দপতন। রাস্তা পেরোচ্ছিল অরণ্য, সেই সময় পিছন দিক থেকে এসে সজোরে তার সাইকেলে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। রাস্তাতেই ছিটকে পড়ে অরণ্য। তড়িঘরি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা কিশোরকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। দুর্ঘটনার পরেই অরণ্যর বাড়িতে খবর দেওয়া হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয়রা। বাসটিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বাসটি দ্রুত গতিতে আসছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নবম শ্রেণির পড়ুয়া অরণ্যের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। 

গত সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়াতে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছিল পড়ুয়াদের নিয়ে আসা একটি পুলকার। তিনজন পড়ুয়ার মৃত্যু হয় জলে ডুবে। আহত হয় আরও দু‘জন পড়ুয়া। দুর্ঘটনার পর পুলকারের চালক পালিয়ে যায়। সোমবার সন্ধ্যার পর চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ উলুবেড়িয়ার বহিরার শ্মশান তলায় স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পুকুরে পড়ে গিয়েছিল। 

 

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া