সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

Share:

নিজস্ব প্রতিনিধি: সামার ক্যাম্প চলাকালীন সুইমিংপুলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে আসানসোলের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আদ্বিক হিলারিয়ানের (১১)। সে ক্লাস সিক্সের ছাত্র ছিল। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা। এই ঘটনায় স্কুলের নজরদারি ও পড়ুয়াদের দেখভাল এবং নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে, ঘটনার তদন্ত করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আসানসোলের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে সামার ক্যাম্প চলছিল। বৃহস্পতিবার (২৮ মে) সকালে সেই ক্যাম্পে আদ্রিক হিলিরিয়ান অন্য ছাত্রদের সঙ্গেই সুইমিং পুলে সাঁতার কাটার সময় হঠাৎ জলে ডুবে যেতে শুরু করে। তা দেখে শিক্ষক ও কর্মীরা ছুটে আসেন। তড়িঘড়ি তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

এই ঘটনায় স্কুল ক্যাম্পাসে রীতিমতো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর, পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ছুটে যান। স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। এখন অন্য কিছু বলার মতো পরিস্থিতি নেই। অভিভাবকের সঙ্গে রয়েছি। গোটা বিষয়টি পুলিশ তদন্ত করছে।’

উল্লেখ্য, কয়েক বছর আগে আসানসোল ক্লাবে এই একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। যেখানে এক ব্যবসায়ী সাঁতার কাটার সময় জলে ডুবে মারা যান। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। স্কুল প্রশাসনও ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছে তা নিয়ে খোঁজ খবর ও তথ্য সংগ্রহ করছে। 

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা