রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু , কখন থেকে গাড়ি চলাচল বন্ধ?

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরামতের জন্য রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এদিন সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই ব্রিজ। ওই সময় সম্পূর্ণরুপেই বন্ধ রাখা হবে যান চলাচল। হাওড়া ও কলকাতার মধ্য চলাচল করার জন্য এটাই অন্য়তম প্রাণকেন্দ্র। এদিন ওই রাস্তার পরিবর্তে নিতে হবে অন্য়রুট। বিকল্প পথের কী ব্যবস্থা করা হচ্ছে?

জানা গিয়েছে, জিরুট আইল্যান্ডের দিক থেকে আসা গাড়ি এজেসি বোস রোড ধরতে হবে। বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব ধরণের গাড়িকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলো সেন্ট জিওর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে পাশাপশি হেস্টিংস ক্রসিং থেকে কে.পি. রোডের যাওয়ার রাস্তা করা হয়েছে।
খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পূর্বদিকে যাওয়ার সব গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ডান দিকের পরিবর্তে বা দিকে মোড় নিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড হয়ে -স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করা হবে।

কলকাতা পুলিশ পক্ষ থেকে রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সমাজ মাধ্যমেও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই রুট পরিবর্তন মেনে চলতে হবে। যানজট কমাতে এবং সেতুর মেরামতির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সেতু সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু পরে সেটা বাতিল করা হয়। অবশেষে রবিবার সেতু সংস্কার করা হবে বলে জানা গিয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা