১৭ ডিসেম্বর SET পরীক্ষা, থাকবে কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চলতি বছরের ১৭ ডিসেম্বর, রবিবার রাজ্যের ২৩ জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্রে হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষা। কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। এবছর এই পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী। ২টি পত্রে নেওয়া হবে পরীক্ষা। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হবে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। সেট পরীক্ষা সুষ্ঠভাব পরিচালনার জন্য রাজ্যের ২৩ জেলায় ২৫ নোডাল অফিসার নিয়োগ করবে কমিশন।এই সপ্তাহ থেকে পরীক্ষার জন্য দেওয়া হবে  অ্যাডমিট কার্ড। কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের ডাউনলোড করতে হবে   অ্যাডমিট  কার্ড। এই পরীক্ষা গ্রহণের সমগ্র প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে ট্রাক করবে কমিশন।

জিপিএস প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হবে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনো থেকে পরীক্ষা শেষে উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছনো। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তারজন্য বদ্ধ পরিকর কমিশনের কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিত্বরাও।  বর্তমানে  নিয়োগ দুর্নীতির জারে জড়িয়ে পড়েছে রাজ্য সরকার। তাই নিয়োগের পরীক্ষায় কড়া নিরাপত্তা দেবে কলেজ সার্ভিস কমিশন।

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ