উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  টানা বৃষ্টির জেরে ফরাক্কা স্টেশনের কাছে নেমেছে ধস। যার জেরেই ব্যহত হয়েছে ট্রেন পরিষেবা। চলছে মেরামতির কাজ। তবুও এখনও পুরোপুরি ঠিক হয়নি লাইনের কাজ। এতেই চরম ভোগান্তিতে উত্তরবঙ্গের যাত্রীরা। লাইনের কাজ শেষ না হওয়ার কারণে শনিবারও (৫ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকছে। আজ, শনিবারও রেলের পক্ষ থেকে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী বহু ট্রেন বাতিলের কথা ঘোষণা  করা হয়েছে।   
শনিবার কোন কোন ট্রেন বাতিল দেখে নিন এক নজরে
বামনহাট- শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস   
আলিপুরদুয়ার- শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস 
হলদিবাড়ি- শিয়ালদহ দার্জিলিং মেল 
বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস 
নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেস 
জলপাইগুড়ি রোড- শিয়ালদহ হমসফর এক্সপ্রেস 
রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস 
যোগবানি-কলকাতা এক্সপ্রেস 
কাটিহার-হাওড়া এক্সপ্রেস 
রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস 
বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস 
নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ গামী তিস্তা তোর্সা এক্সপ্রেস  
মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 
নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন বাতিল 
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, কয়েকটি ট্রেনকে কাটিহার–মানসি–মুঙ্গের–কিউল হয়ে চালানো হবে। এই তালিকায় রয়েছে
১৪০০৩ মালদা টাউন–নিউ দিল্লি এক্সপ্রেস
১৫৭৪৪ ভাটিন্ডা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস 
০৯০৩৩ উধনা–মালদা টাউন স্পেশাল 
অন্যদিকে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল হয়ে চালানো হবে
১২০৪২ নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস 
১২৩৪৬ গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 
২২৩০১ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস 
১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।
নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নলহাটি হয়ে চালানো হবে
১৬৫২৪ বালুরঘাট–এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস
১৭০৩২ আগরতলা–চার্লাপল্লি এক্সপ্রেস
১৩১৭৫ শিয়ালদহ–শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
১৬২২৩ এসএমভিবি বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস 
১৫৯২৯ তাম্বরম–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস 
নিউ ফরাক্কা হয়ে যাতায়াতকারী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের পরিষেবা ও রুট সম্পর্কে রেলের সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই সময়ে ঝোপ বুঝে কোপ মারছে বেসরকারি বাসগুলি। ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের অভিযোগ,  শিলিগুড়িগামী বেসরকারি ভলভো বাসের ভাড়া যেখানে ১,২০০ থেকে ১,৫০০ টাকা সেটাই  তিন- চার হাজার টাকায় পৌঁছে গিয়েছে।  

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০