রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সরকারের আমলে জনপ্রিয় হয়ে উঠেছিল ‘‌রূপশ্রী প্রকল্প’‌। এই প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারের তরুণীদের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়া হতো। এই রূপশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হতো। এখন বৈশাখ মাস। এই মাসেও বিয়ের প্রচুর লগ্ন রয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের সময় এই প্রকল্পে একাধিক আবেদন জমা পড়েছে। ভেরিকেশন হয়ে গিয়েছে এবং রিপোর্টও জমা পড়েছে বলে খবর। এখন তা ব্যাঙ্ক ভেরিকেশন স্তরে রয়েছে। কিন্তু নির্বাচনী বিধির কারণে পাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার উপর এখন রাজ্যে পালাবদল হয়েছে। বিজেপি সরকার তৈরি হয়েছে। তাই এই প্রকল্পের টাকা কবে মিলবে?‌ চিন্তায় পড়েছেন পাত্রীদের পরিবারগুলি।

এই প্রকল্পের টাকা আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়েও পরিবারগুলির মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই প্রকল্পের টাকা মিললে মেয়ের বিয়ের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। আর না মিললে বাড়বে সমস্যা। গরিব পরিবাগুলি মেয়ের বিয়ের ক্ষেত্রে এই প্রকল্পের উপর নির্ভর করে। সেখানে এবার বদলে গিয়েছে সরকার। তাই রূপশ্রীর টাকা কবে ঢুকবে?‌ সেটা নিয়ে আবেদনকারী পাত্রীপক্ষের পরিবারগুলি এখন বেশ চিন্তায় রয়েছে। যদিও দফতরের দাবি, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তাই চিন্তার কিছু নেই। অর্ডার কপি এলে টাকা ছাড়া হবে।

২০১৮ সালের ১ এপ্রিল থেকে গোটা রাজ্যেই চালু হয়েছিল রূপশ্রী প্রকল্প। যে সব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম, সেসব গরিব পরিবারের তরুণীরা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারতেন। তবে শুধুমাত্র প্রথম বিয়ের জন্য আবেদন করা যায়। আর বিয়ে হয়ে গেলে এই প্রকল্পে আবেদন করা যায় না। আবার দ্বিতীয়বার বিয়ের ক্ষেত্রেও আবেদন গ্রহণ করা যায় না। এই দু’টি ক্ষেত্রেই বিষয়টি বেআইনি। আর নিয়ম আছে, আবেদনের সময় ম্যারেজ রেজিস্ট্রির নোটিস কপি, বিয়ের কার্ড জমা নেওয়া হয়। পাত্রী এবং পাত্র দু’জনকেই সরকারি হিসেব অনুযায়ী বিবাহযোগ্য হতে হয়।

আর কী জানা যাচ্ছে?‌ এই প্রকল্পে আবেদন জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে সবটা পরীক্ষা করে অনুদানে অনুমোদন দেওয়া হয়। তারপর পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিকেশন করা হয়। তারপর সব ঠিক থাকলে অ্যাকাউন্টে সরাসরি এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সরকারি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে (গত ৩১ মার্চের মধ্যে) একাধিক আবেদন মঞ্জুর করা হয়েছে। সেগুলির ইতিমধ্যেই ভেরিকেশন কাজ শেষ হয়েছে। ব্যাঙ্ক ভেরিকেশন স্তরে রয়েছে। নির্বাচনী বিধি উঠে গিয়েছে। কিন্তু টাকা এখনও মেলেনি। আর সরকার বদল হওয়ায় সেই টাকা ছাড়েনি দফতর। এই বিষয়ে এক অফিসার বলেন, শীঘ্রই অর্ডার বের হওয়ার কথা। অর্ডার প্রকাশিত হওয়ার পর বিধি মেনে টাকা ছাড়া হবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি