রবিবার বাতিল ২৮টি ট্রেন, জেনে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া ডিভিশন বেঞ্ছে একগুচ্ছ ট্রেন বাতিল। রবিবার ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। শনিবার এই ট্রেন বাতিল নিয়ে পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে, হাওড়া ইয়ার্ড এবং লিলুয়া স্টেশনে হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেইকারণেই রবিবার হাওড়া ডিভিশন বেঞ্ছে বাতিল থাকবে একাধিক ট্রেন। মোট ২৮টি ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। একনজরে দেখে নিন রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে-

১) ব্যান্ডেল থেকে বাতিল থাকবে- ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮ এবং ৩৭২২০।

২) হাওড়া থেকে বাতিল ৩৭২১১, ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৭, ৩৭২১৯, ৩৭৮১১, ৩৭৮১৭, ৩৭৮১৯, ৩৭৩০৩, ৩৭৩০৭, ৩৭৩০৯ এবং ৩৭৩১১ ট্রেন।

৩) সিঙ্গুর থেকে বাতিল রয়েছে ৩৭৩০৪ ট্রেন।

৪) তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩১২,৩৭৩১৪ ট্রেন।

পাশাপাশি হাওড়া- বর্ধমান কর্ড লাইনে বাতিল হয়েছে, ৪টি ট্রেন।    অন্যদিকে রবিবার আসানসোল ডিভিশনে বাতিল বেশ ১৮টি ট্রেন। দুর্ঘটনা মুক্ত যাত্রী পরিষেবা বজায় রাখতে  রেলের তরফে জোরকদমে চলছে মেরামতের কাজ। এছাড়াও এদিন রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আগামী ১১ তারিখ থেকে ১৪ তারিখ রাত ১১ টা থেকে ভোর ৬ পর্যন্ত  বনগাঁ ১ নম্বর রেলগেটে লেভেল ক্রসিংয়ের গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ থাকবে। উল্লেখ্য, বনগাঁ ১ নম্বর রেলগেট হয়ে চলে গেছে যশোর রোড। এই যশোর রোডের উপর দিয়ে বনগাঁ রানাঘাট রেল লাইন। তাই শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চিন্তায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। রাতে গাড়িতে করে পন্য নিয়ে যাওয়া ও নিয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়বে বলে জানান তারা।

‘ছয় বছর জেল খেটেও মারাঠি শিখতে পারিনি’, সঞ্জয় দত্তের মন্তব্য নিয়ে হাসাহাসি, বিপাকে অভিনেতা

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল