এপ্রিল শেষেই বঙ্গে পা শাহ-নাড্ডার, মে-তে মোদি

এপ্রিল মাসের শেষের দিকেই আসতে চলেছেন নাড্ডা-শাহ। মে মাসে আসছেন মোদি। ৩জনই দলকে অক্সিজেন যোগাতে আসছেন। কিন্তু আদৌ সফল কী হবেন! উঠছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখা বঙ্গ বিজেপি(BJP) প্রতিদিন একটু একটু করে তলিয়ে যাচ্ছে অতলে। অথচ আগামী বছর রাজ্যে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তারপর ২০২৪ সালে দেশে আছে সাধারন নির্বাচন। সেখানে বড় পরীক্ষার মুখে পড়তে হবে মোদি-শাহকে। উনিশের নির্বাচনে তাঁরা বাংলা(Bengal) থেকে ১৮জন সাংসদ পেলেও ২০২৪ এর নির্বাচনে তা আর ফিরে পাবেন কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে নানান মহলে। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব না দিলেও এখন বিষয়টি নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর সেই সূত্রেই বঙ্গ বিজেপিকে ফের সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে চলতি এপ্রিল মাসের শেষের দিকেই আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। তার পিছু পিছু চলতি মাসেই আসছেন বিজেপির নম্বর টু তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। জল্পনা ছড়িয়েছে মে মাসে কলকাতায় আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Narendra Modi)।

যদিও এসবের মধ্যেই প্রশ্ন উঠছে, একুশের বিধানসভা নির্বাচনে মোদি-শাহ-নাড্ডা কার্যত ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন দিল্লি ও বাংলার মধ্যে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। এখন নতুন করে তাঁরা বাংলায় নজর দিলেও বঙ্গ বিজেপির বেহাল দশা আদৌ শোধরাবে কিনা তা নিয়ে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসের শেষ দিকে কলকাতায় দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে যোগ দিতে আসবেন জে পি নাড্ডা। তারপরেই উত্তরবঙ্গের তিনবিঘাতে একটি সরকারি কর্মসূচীতে যোগ দিতে আসবেন অমিত শাহ। মে মাসে কলকাতাতেই এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারেন নরেন্দ্র মোদি। নাড্ডা সরাসরি দলের অনুষ্ঠানে এলেও শাহ বা মোদি কেউই দলের কর্মসূচীতে আসছেন না। কিন্তু সূত্রের দাবি, সরকারি কর্মসূচীতে মোদি ও শাহ বাংলায় পা রাখলেও তাঁদের মূল লক্ষ্য বেহাল বঙ্গ বিজেপিকে আবারও শক্তিশালী করে তোলা। দুইজনই সেই সময় দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা করবেন, বৈঠক করবেন ও দলের হালহাকিকত নিয়ে খোঁজ নেবেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮জন সাংসদকে ফের জিতিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে বিজেপি এখন থেকেই কাজ শুরু করে দিক এমনটাই চাইছেন মোদি-শাহ। সূত্রের তেমনটাই দাবি। যদিও বাস্তব পরিস্থিতি বলছে বনগাঁর শান্তনু ঠাকুর, আলিপুরদুয়ারের জন বার্লা আর দার্জিলিংয়ের রাজু বিস্তা ভিন্ন আর কোনও বিজেপি সাংসদের জয় সুনিশ্চিত নয়। এমনকি নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকারের জয়ও অনিশ্চিত। এই অবস্থায় মোদি-শাহ-নাড্ডা বাংলায় আবারও ডেলি প্যাসেঞ্জারি শুরু করলেও লাভের লাভ কতখানি হবে তা নিয়ে খটকা আছে। কেননা বাংলার জনতা বিজেপির দিক থেকে যে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা সাম্প্রতিককালের প্রায় সব নির্বাচনেই প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে সামনে এই তথ্যও উঠে এসেছে যে, বিজেপিকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধীর পরিসরে প্রবল ভাবে ফিরে আসছে বামেরা। এই অবস্থায় বাংলায় এসে মোদি-শাহ-নাড্ডারা কোন ভোকাল টনিক দিয়ে দলকে চাঙ্গা করে তোলেন সেই দিকেই তাকিয়ে থাকবে বাংলার সব মহল।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল