‘CBI তদন্তে সব ভাল হবে’, মেডিক্যাল পরীক্ষার সময় মন্তব্য শাহজাহানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালি কাণ্ডে  তদন্ত করছে ইডি এবং সিবিআই।   এই আবহে কেন্দ্রীয় সংস্থার তদন্তে ভাল ফল  হবে বলে মতপ্রকাশ করেন ধৃত শেখ শাহজাহান। বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষা করানোর সময় একথা জানালেন বহিষ্কৃত তৃণমূল নেতা।

কলকাতা হাইকোর্ট বুধবার  সন্দেশখালির মহিলা নির্যাতন, জমির জবরদখল সহ একাধিক বিষয় তদন্তের জন্য সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। আর তাতেই খুশি হয়েছেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান।  এদিন মেডিক্যাল পরীক্ষা করানোর সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, সন্দেশখালিকাণ্ডে তদন্ত করছে  সিবিআই। আপনি কি তাতেই খুশি? আর এই প্রশ্ন শুনেই শাহজাহান বলেন,’সিবিআই তদন্ত হলে সব ভালো হবে।‘ তারপরেই তিনি গাড়িতে উঠে যান।

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দীর্ঘ ৫৫ দিন পলাতক থাকার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারের পরেই হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । ইতিমধ্যেই এই কাণ্ডে  তদন্ত শুরু করেছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  অন্যদিকে কলকাতা হাইকোর্টে সন্দেশখালি কাণ্ডে  মোট পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন  বেঞ্চে চলছে এই মামলার শুনানি।

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী