‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, মাথাভাঙা থেকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে মাথাভাঙায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, কাজ করার এত ইচ্ছে থাকলে আগে থেকে কেন করেনি। ভোট আসার আগেই করতে হচ্ছে। দেশের অর্থমন্ত্রীকে নিশানা করে বলেছেন, নির্লজ্জ অর্থমন্ত্রী। ভোটের আগে এসে কার্ড বিলি করছে।

তাঁর অভিযোগ,  ভোটের আগে ফর্ম ফিল আপ করা হচ্ছে। সেখানে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব দিতে বলা হচ্ছে। তিনি সকলকে সতর্ক করে বলেছেন, কিছু দেবেন না। এগুলো দিলে সব লুট হয়ে যাবে। যা কিছু আছে ভোটের পরে এগুলো দিয়ে সবটাই কেড়ে নেবে। মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়েও সরব হয়েছেন তিনি। তিনি প্রশ্ন তুলেছেন, কেন সব একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে? মহিলা সংরক্ষণ বিল আলাদা, ডিলিমিটেশন বিল আলাদা। এই দুটি আলাদা হওয়া সত্ত্বেও কেন জোড়া হল, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটাও আসলে রাজ্যকে টুকরো টুকরো করার চেষ্টা। ভোটারদের নাম কাটা এবং এনআরসি করার চক্রান্ত। এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যাঁরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এরা মিথ্যে কথা বলে। বিজেপি জুমলা পার্টি।

কমিশনকেও নিশানা করেছেন তিনি। বলেছেন, এদিকে এখন তাঁর হাতে আইনশৃঙ্খলা নেই বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে আগামী দিনে তাঁর হাতেই থাকবে বলে প্রত্যয়ী মেজাজ দেখান তিনি। ভোট এলেই এখানে অশান্তি হয়। যা নির্বাচন কমিশন সামলাতে পারে না বলে সুর চড়িয়েছেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌আমার হাতে আইনশৃঙ্খলার ভার এখন না থাকলেও আগামী দিনে থাকবে। ভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে? নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন। লজ্জা করে না।’‌

 

 

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী