রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের জন্য বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ শান্তনু সেনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধন্যবাদ জানালেন চিকিৎসক শান্তনু সেন (Santanu Sen)। শনিবার রাতে সমাজমাধ্যমে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য নতুন সরকারের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁর মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। 

সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘চিকিৎসা আন্দোলনের দীর্ঘ দিনের সৈনিক হিসাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল স্টেট ব্রাঞ্চের বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার ও তার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’’

শনিবার মুখ্যমন্ত্রী রাজ্যের আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়ালি বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে। তারপর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নের কথা বলেছেন। আয়ুষ্মান ভারত থেকে উত্তরবঙ্গে AIIMS, নানাবিধ বিষয় নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য খাতে কেন্দ্রের তরফে বিপুল টাকা বরাদ্দ হওয়ার কথাও জানালেন। বিগত সরকারের আমলে এমন উন্নয়নের দেখা মেলেনি বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই উন্নয়নের ফলে লাভবান হবে রাজ্যের সাধারণ মানুষ। এরজন্য সাফল্যের দাবিদার রাজ্যের নতুন সরকার।

শান্তনু সেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। আরজি কর আন্দোলনের সময়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। এবার বিজেপিকে অভিনন্দন জানানোর পরে নতুন করে অস্বস্তিতে তৃণমূল। আরজি কর ঘটনার সময়ে রাতদখল কর্মসূচিকে সমর্থন করেছিলেন তিনি। জুনিয়র চিকিৎসকদের পাশে দেখা গিয়েছিল তাঁর স্ত্রীকেও। হাসপাতালের প্রশাসনের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শান্তনু সেন। তারপর বিস্তর জলঘোলা হয়েছে। বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। তারপরেই তোলাবাজি থেকে শুরু করে ভয় দেখানোর অভিযোগে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও অন্যায়ের সঙ্গে আপস হবে না। দলের ভুল নিয়ে অনেকেই মুখ খুলছেন। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন শান্তনু সেন।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?