বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে তোপ শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা বিরোধীতা নিয়ে বিজেপিকে নিশানা করলেন রাজ্য সরকারের মন্ত্রী শশী পাঁজা। ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী জমিদারবলে কটাক্ষ  করলেন তিনি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে শশী স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি বাংলার হয়ে কুৎসা গাইছে। তাঁর দাবি, বারবার কেন্দ্রীয় সরকার বাংলাকে আর্থিক ভাবে বঞ্চনা করেছে, বাংলাকে অপমান করেছে।

শশী পাঁজা এদিন সাংবাদিক সম্মেলন থেকে একের পর এক তিরে কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করেছেন। বিজেপি কলকাতা হাইকোর্টের আদেশের অবমাননা করেছে বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম নির্ভরযোগ্য মন্ত্রীর কথায়, “যেহেতু কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, তাই তাদের ঔদ্ধত্ব ও অহঙ্কার চরম পর্যায়ে পৌঁছিয়েছে। ওরা কলকাতা হাইকোর্টের ২৬ সেপ্টেম্বর দেওয়া আদেশও মানছেন না। আদালত থেকে বলা হয়েছিল এই আদেশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারকে পালন করতে হবে। কলকাতা হাইকোর্ট থেকে বলা হয় ৬ জন ভারতীয় নাগরিককে যেভাবে কেন্দ্রীয় সরকার নির্বাসিত করে  বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের আবার বাংলায় ফেরত আনতে হবে ৪ সপ্তাহের মধ্যে। এই মামলা প্রথম থেকে লড়েছে তৃণমূল কংগ্রেস, শেষ অবধিও তারা লড়বে। বাংলা বিরোধী জমিদার এই সময়সীমার মধ্যে তাঁদের ফিরিয়ে নিয়ে তো আসেইনি, বরং চেষ্টা করেছে যদি কোনওক্রমে এই ৬ জনকে বাংলাদেশি হিসাবে প্রমাণ করা যায়। বাংলাদেশের হাইকোর্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে জানিয়েছে যে ওই ৬ জন বাংলাদেশি নাগরিক নন, সকলেই ভারতীয়। তাই ভারত যথাযথ পদক্ষেপ করে এদের দেশে ফেরত পাঠাক। কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের ফিরিয়ে আনেনি। ” প্রসঙ্গত, এই ৬ জনের মধ্যে রয়েছেন গর্ভবতী সোনালি খাতুনও। 

এরপরই শসী পাঁজার কণ্ঠ থেকে ঝরে পড়েছে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ। ভারতের বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাভাষীরা অত্যাচারিত হয়েছে, সেই ব্যথা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গের মহিলা ও  শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রীকেও। তাই শশী পাঁজা মানুষের উপর বিশ্বাস রেখে বলেছেন বিজেপি যেভাবে প্রতিনিয়ত বাংলাকে অপমান করে, বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলে, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা জুড়ে দেয়-  এই সব কিছুর জবাব দেবে বাংলার মা মাটি মানুষ। তারা রায় দেবে বাংলা বিরোধী জমিদারবিজেপির বিরুদ্ধে।

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?