রবি সন্ধ্যাতেই আসানসোলে শত্রুঘ্ন! কাল দাখিল মনোনয়ন

রবিবার সন্ধ্যাতেই আসানসোলে পা রাখতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। আগামিকাল তিনি তাঁর মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের(Bye Election) জন্য ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) ও কেন্দ্রের শাসক দল বিজেপি(BJP)। এই দুই দলের মধ্যেই এবারে এই উপনির্বাচনে মূল লড়াই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূলের প্রার্থী হিসাবে মাঠে নামতে চলেছেন বলিউডের অভিনেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা(Shatrughan Sinha)। বিজেপির প্রার্থী হয়েছেন ফ্যাশান ডিজাইনার তথ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভোটে লড়াই করার জন্য রবিবার সন্ধ্যাতেই আসানসোলে পা রাখতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। আগামিকাল তিনি তাঁর মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বই থেকে বিমানে অন্ডাল বিমানবন্দরে নামবেন শত্রুঘ্ন সিনহা। এরপরে তিনি আসানসোলের গ্র্যান্ড হোটেলে উঠবেন। আগামিকাল তিনি মনোনয়ন দাখিলের আগে প্রথমে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেবেন। এদিন সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবার জন্য উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করতে আসার কথা রয়েছেতাঁর মেয়ে তথা বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহার। তবে সোনাক্ষী কবে আর কখন আসবেন তা এখনও ঠিক হয়নি। শত্রুঘ্ন সিনহা কখন আসানসোলে আসবেন, সেই অপেক্ষায় আসানসোলের মানুষ উৎসুক। তৃণমূল কর্মীরাও প্রচারে নামার জন্য মুখিয়ে আছেন। কিন্তু, তৃণমূলের তরফে দলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, শত্রুঘ্ন সিনহা আসানসোলে আসার পরেই জোরকদমে প্রচার শুরু হবে। যদিও দেওয়াল লিখন ও কর্মীসভা করে ইতিমধ্যেই প্রচারের কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা ও কর্মীরা। তবে আগামিকাল থেকেই আসানসোল লোকসভা কেন্দ্র জুড়ে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে রোড শো ও পথসভা করার কাজ শুরু করে দেবে তৃণমূল।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র