বসিরহাটে উত্তেজনা থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ, গ্রেফতার ৪১

উত্তেজনার খবর পেয়ে তা থামাতে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট এলাকার শাঁকচুড়া বাজারের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তেজনার খবর পেয়ে তা থামাতে গিয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ (Shoot Out) হলেন এক পুলিশকর্মী (Police)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার শাঁকচুড়া বাজারের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর তীব্র উত্তেজনা জারি থাকে এলাকায়। গুলিবিদ্ধ পুলিশকর্মী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ পুলিশকর্মীর নাম প্রভাত সর্দার। সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই খবর দেওয়া হয় বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়িতে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশ কর্মীরা। সেই সময় উত্তেজনা থামাতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা গুলিবিদ্ধ হন প্রভাত সর্দার। গুলিবিদ্ধ অবস্থায় জখম ওই পুলিশকর্মীকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে। সেখান থেকে পরে স্থানান্তর করা হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে ৪১ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। পাশাপাশি উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। তবে কী কারণে গুলি চলল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গুলি চলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান বসিরহাটের পুলিশ সুপার (SP) জেবি থমাস কে, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বন্দ্যোপাধ্যায়। সারারাত থমথমে ছিল এলাকা। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সারা রাত মোতায়েন ছিল পুলিশবাহিনী।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি