গোসাবায় তৃণমূল কর্মীকে গুলি, গ্রেফতার এক

সোমবার সন্ধ্যায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। সোমবার সন্ধ্যায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। জখম তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম মনোরঞ্জন মণ্ডল। সোমবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তড়িঘড়ি ওই সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় মনোরঞ্জন মণ্ডলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে গোসাবা থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এলাকার তৃণমূল কর্মীদের দাবি, যাঁরা গুলি করেছেন, তাঁদেরকে চিনতে পেরেছেন জখম মনোরঞ্জন। দুষ্কৃতিরা বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি তাঁর।যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিকে সোমবার রাতে দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। রাজপুর সোনারপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। সোমবার রাত আড়াইটে নাগাদ বোমাবাজির পর মঙ্গলবার সকালেও গড়িয়া নবপল্লী এলাকার রাস্তায় তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রাস্তায় তিনটি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এল বোমা। কারা এই বোমাবাজির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছন তদন্তকারীরা।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে