আসানসোলে শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যবসায়ীর

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : সরস্বতীর পুজোর পরের দিন সাতসকালে আসানসোলে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শেখ সৈফুদ্দিন নামে এক ব্যবসায়ীর। ঘটনার খবর পেয়ে আসানসোলের হীরাপুর থানার করিমডাঙায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে সৈফুদ্দিন স্থানীয় মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন। সেই সময় আচমকা দুই যুবক বাইকে করে এসে সৈফুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের হাত থেকে পিস্তলটি পড়ে যায়। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা এসে সৈফুদ্দিনকে মাটিতে লুটিয়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে থেকেল আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। হাত থেকে পড়ে যাওয়ায় সেটি নিয়ে পালাতে পারেনি অভিযুক্তরা।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই হামলা চালানো হয়েছে?  তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, মৃত সইফুদ্দিনের একটি হার্ডওয়ারের দোকান ছিল। আগে তিনি সিপিএম-এর সক্রিয়কর্মী ছিলেন। আপাতত কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে কী কারণে খুন হতে হয়েছে তাঁকে, বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। ব্যবসায়িক শত্রুতার কারণেই কি এই খুন? উঠছে প্রশ্ন। স্থানীয়রা জানিয়েছে, অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা বা বিবাদ ছিল না বলেই জানা যায়।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি