দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্যামপুর:  দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে এক তৃণমূল কর্মীর মাথা মুড়িয়ে দিল এলাকার বাসিন্দারা। শুধু তাই নয় , তাঁকে মাথা ন্যাড়া করে বাজারে ঘোরানো হয়েছে বলেও জানা যাচ্ছে। জানা গেছে, শ্যামপুরের আমোর দাও গ্রাম পঞ্চায়েতের দাবি এলাকার তৃণমূল কর্মী সন্ন্যাসী মান্না(Sannyasi Manna) ওরফে জামাই হুমকি দিয়ে স্কুলের মিড ডে মিলের ঘর দখল করে রেখেছিলেন। পাশাপাশি ওই এলাকায় দীর্ঘদিন তোলাবাজি করছিলেন। কেউ প্রতিবাদ করলে মারধর করতেন ওই তৃণমূল নেতা । রবিবার সকালে এলাকার লোকজন তাঁকে ঘিরে ধরে এবং ঘর থেকে বার করে মাথা ন্যাড়া করে নাউল বাজার(Naul Bazar) এলাকায় ঘোরায়।রীতিমত কোমরে দড়ি বেঁধে এবং গলায় ছেঁড়া জুতোর মালা পরিয়ে গ্রামের বিভিন্ন রাস্তায় ঐ তৃণমূল নেতাকে ঘোরান এলাকার মানুষজন।

শুধু তাই নয়, সেই দৃশ্য মোবাইলে ছবি তুলে ভাইরাল করা হয় চারদিকে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ধরনের সামাজিক হেনস্থা মধ্যযুগীয় বলে মনে করছেন অনেকেই। সাধারণ মানুষকে হাতে আইন না তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে,আবাস যোজনার কাটমানির টাকা, ১০০ দিনের কাজের টাকা ফেরত চেয়ে রবিবার সকালে মহিলারা বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। জানা গিয়েছে, হাওড়া শ্যামপুর বিধানসভা আমরদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতির বাড়িতে এলাকায় কয়েকশো মহিলা জড়ো হয়ে তাঁকে বাড়ি থেকে বের করে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।

মৌসুমী মাইতির বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা টাকা থেকে কাটমানি নিয়েছেন তিনি এবং সেই কাটমানি ফেরতের দাবিতে মহিলারা মৌসুমী মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং হেনস্থা করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে সীতাপুর পুলিশ ফাঁড়ি গিয়ে মৌসুমী মাইতিকে উদ্ধার করে। এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায় ।মৌসুমী মাইতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে