১ জানুয়ারি থেকেই লাগাতার রেশন ধর্মঘট, বিপাকে বাংলার প্রায় ৯ কোটি গ্রাহক

নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে রেশন ধর্মঘটের পথে হাঁটা দিচ্ছে AIFPDA। ফলে সমস্যায় পড়বেন বাংলার প্রায় ৯ কোটি রেশন গ্রাহক।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে বড়সড় সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে চলেছে। কেননা ওই দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটের(Ration Shop Strike) পথে হাঁটা দিচ্ছে All India Fair Price Dealers Association বা AIFPDA যাকে অনেকেই রেশন ডিলাদের(Ration Dealers) সংগঠন হিসাবেই চেনেন। আর সেই ধর্মঘটের জেরে ভোগান্তির মুখে পড়তে চলেছেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন গ্রাহক। এদের মধ্যে বাংলায়(Bengal) রয়েছেন ৮ কোটি ৮০ লক্ষ মানুষ। চলতি বছরের নভেম্বর মাসেই AIFPDA’র তরফে চলতি মাস থেকেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। দাবি-দাওয়া পূরণ না হলে যে তাঁরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটা দেবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র সরকার তাঁদের সেই হুঁশিয়ারিকে গ্রাহ্য না করায় এবার নতুন বছরের প্রথম দিন থেকেই অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই লাগাতার ধর্মঘটের পথে হাঁটা দিতে চলেছে রেশন ডিলারদের সংগঠনটি। 

কেন ধর্মঘট, দাবিদাওয়াই বা কী? AIFPDA’র তরফে জানানো হয়েছে, কোভিডের সময় থেকেই দেশের রেশন ডিলাররা কমিশন(Commission) বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। রেশনে ১ কুইন্টাল চাল বা গম গ্রাহকদের হাতে তুলে দিয়ে তারা এখন ৯৫ টাকা কমিশন পান। বিভিন্ন কমিটির সুপারিশে যা ৪৫৭ টাকা করার কথা বলা আছে। তবে কোনও সুপারিশ কার্যকর করেনি কেন্দ্র। সেই সঙ্গে ই-পস মেশিনের স্টক নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। মাসের শুরুতে বরাদ্দ তালিকা ই-পস পদ্ধতিতে তালিকা আকারে প্রকাশিত হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তা ডিলারের কাছে পৌঁছতেই পারছে না। এতে ডিলার সম্পর্কে গ্রাহকের মনে সন্দেহ দানা বাঁধছে। নিজের গ্যাঁট থেকে খরচ করে এভাবে মাসের পর মাস আর রেশন ডিলারদের পক্ষে গণবন্টন ব্যাবস্থা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে রেশন ডিলারদের কমিশন ২০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু ডিলারদের দাবি তা তাঁরা পাচ্ছেন না।

এর জেরেই AIFPDA’র তরফে আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় খাদ্য ভবন অভিযানে নামবেন রেশন ডিলাররা। জানুয়ারিতে হবে সংসদ ভবন অভিযান। সব থেকে বড় কথা ২০২৪ সালের প্রথম দিন ১ জানয়ারি থেকে দেশ জুড়ে শুরু হবে লাগাতার রেশন ধর্মঘট। এই ধর্মঘটে সামিল হচ্ছেন দেশের ৫ লাখ ৩৮ হাজার রেশন ডিলার। যার মধ্যে আছেন এই রাজ্যের ২০ হাজার ২৭১ জন ডিলার। এর ফলে নতুন বছরের শুরু থেকেই অসুবিধায় পড়তে চলেছেন বাংলার  ৮ কোটি ৮০ লক্ষ রেশন গ্রাহক।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব