মঙ্গলে লালনের দেহের ময়নাতদন্ত, ফের থমথমে বকটুই

মঙ্গলবার সকাল ১০টার পর লালনের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্তদের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই (Baktui) কাণ্ডের অভিযুক্ত লালন শেখের (Lalan Shaikh) রহস্যমৃত্যুর (Mysterious Death) পর ফের আরও একবার থমথমে হয়ে উঠল বকটুই। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার সকাল ১০টার পর লালনের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্তদের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সময়ে সোমবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বকটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের দেহ। যদিও লালনের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে সিবিআইয়ের বিরুদ্ধে। সোমবার এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রামপুরহাটে। প্রসঙ্গত সিবিআই হেফাজতে লালনের রহস্যমৃত্যুর পর সোমবার জাতীয় সড়কে বিক্ষোভ দেখান লালনের পরিবার ও আত্মীয়রা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাতেই এলাকায় বাড়ানো হয় আরও পুলিশের সংখ্যা। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে লালন শেখের ময়নাতদন্ত করা হবে। এদিন হাসপাতাল চত্বরে যাতে কোনও বিক্ষোভ ও অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। বীরভূম জেলা পরিষদের তরফে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে।

এদিকে রামপুরহাটের যে অস্থায়ী সিবিআই ক্যাম্পে লালন শেখকে নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই। সেই ক্যাম্পেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কড়া নিরপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বেশ কয়েক জন সিবিআই আধিকারিক রামপুরহাটে এসেছেন। লালনের মৃত্যুতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?