সোনারপুর থেকে আন্ত:রাজ্য মোবাইল চুরি চক্রের দুই পান্ডা ধৃত

Share:

নিজস্ব প্রতিনিধি,সোনারপুর: গোপন খবরের ভিত্তিতে সোনারপুর থানা পুলিশ ভূত বাংলো চৌহাটি এলাকায় হানা দিয়ে দুজন মোবাইল(Mobile) চুরি চক্রের পান্ডাকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুজান উদ্দিন বৈদ্য (২৪) ওরফে রকি এবং মিন্টু হোসেন মিস্ত্রি(২৬)। ধৃতদের কাছ থেকে পুলিশ ৩৩ টি চোরাই মোবাইল উদ্ধার করে এবং উদ্ধার হয় একটি লেনোভো সংস্থার ল্যাপটপ, মোবাইল নিষ্ক্রিয়করণ যন্ত্র ও ৩৩০০ টাকা নগদ।

ধৃতদের বিরুদ্ধে সোনারপুর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের সঙ্গে একটি মোবাইল চুরি আন্ত: রাজ্য চক্রের যোগাযোগ আছে বলে সোনারপুর থানার(Sonarpur P.S.) অফিসাররা জানতে পেরেছেন। এই চক্রটি বিভিন্ন জায়গায় মোবাইল চুরি হওয়ার পর সেই মোবাইলের বর্তমান নেটওয়ার্ক সিস্টেম অকেজো করে পরবর্তীকালে তার যন্ত্রাংশ খুলে বিভিন্ন জায়গায় পাচার করে দেয়।

এই চক্রের বাকিদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ধৃত দুজনকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।এর আগে ডায়মন্ডহারবার পুলিশ প্রশাসন এবং মালদা জেলা পুলিশ একাধিক জায়গায় হানা দিয়ে একাধিক মোবাইল চুরি চক্রের হদিস পায়। উদ্ধার হয় খোয়া যাওয়া প্রচুর সংখ্যক মোবাইল ফোন।

আলিপুর চিরিয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, জখম ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা