চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে কাটল জট, দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিক নিয়োগে চাকরি পেলেন ৩২৮ জন

নিজস্ব প্রতিনিধিঃ জট কাটল প্রাথমিক নিয়োগের। দীর্ঘ ১৫ বছর পর দক্ষিণ ২৪ পরগনার প্যানেলে হল নিয়োগ প্রক্রিয়া। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক প্রাথমিক নিয়োগে ৩২৮ জনকে নাম ঘোষণা করেন।  

২০০৯ সালে প্রকাশিত হয়েছিল দক্ষিণ ২৪  পরগনায় প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল। আর সেই প্যানেলে নাম থাকা ১৫০৬জনের নিয়োগ হলেও আটকে ছিল ৩২৮জন। মঙ্গলবার সেই আটকে থাকা ৩২৮জনকে নিয়োগ করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার  প্রাথমিক শিক্ষা সংসদ।

উল্লেখ্য, এই নিয়োগ নিয়ে সোমবার রাতে টুইটারে পোস্ট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জট কেটেছে দক্ষিণ ২৪ পরগনায় আটকে থাকা ৩২৮ জনের নিয়োগের। মঙ্গলবার  ৩২৮জনকে নিয়োগপত্র পাঠান হবে।‘ জানা গিয়েছে, এদিন নিয়োগপত্র  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। এছাড়াও আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন কুণাল।

প্রসঙ্গত, প্যানেলে আটকে থাকা ৩২৮ জন নিয়োগের জন্য লাগাতার আন্দোলন করেছেন।  এবার মুখ্যমন্ত্রীর সহায়তায় বাম আমলে আটকে থাকা প্রাথমিকে নিয়োগ হল ৩২৮ জনের। জানা গিয়েছে , যারা নিয়োগ হয়েছেন তারা সকলেই  দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এলাকার বিভিন্ন স্কুলে চাকরিতে যোগ দেবেন। বর্তমানে আন্দোলন প্রত্যাহার করেছে  দক্ষিণ ২৪ পরগনায় আন্দোলনকারীরা । এই নিয়োগ খুশী চাকরি প্রার্থীরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, সাধারণের মতো ডালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ