যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

রেল যাত্রীদের জন্যে সুখবর। পুনরায় চালু হচ্ছে হাওড়া-জলেশ্বর মেমু। জানুন কবে এবং কোথা থেকে চলবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল যাত্রীদের জন্যে সুখবর। পুনরায় চালু হচ্ছে হাওড়া-জলেশ্বর মেমু। জানুন কবে এবং কোথা থেকে চলবে? দিন কয়েক আগেই দক্ষিণ পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে, জলেশ্বর ইয়ার্ডে নন-ইন্টারলকিং (এনআই) কাজের জন্য কিছুদিন বাতিল থাকবে হাওড়া-জলেশ্বর মেমু। রেলের এই ঘোষণায় যাত্রীরা চরম বিপাকে পড়েন। কারণ নিত্যযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া-জলেশ্বর মেমু লোকাল। সরাসরি হাওড়া পৌঁছনোর একটাই মাধ্যম এই লোকাল। ট্রেনটি চালু করার দাবিতে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। ট্রেন বাতিলের প্রতিবাদে ‘বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি’-র পক্ষ থেকে বেলদা স্টেশনের ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল।
অবশেষে যাত্রীদের প্রতিবাদের জেরে নিজেদের সিদ্ধান্ত বদল করল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। আজ, বুধবার (২৬ অগস্ট) থেকে আংশিকভাবে এই মেমু লোকাল ট্রেনটি পুনরায় চালানোর ঘোষণা করা হয়েছে। যার ফলে স্বস্তির হাসি ফুটেছে নিত্যযাত্রীদের মুখে। এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন জানিয়েছে, ২৬ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৬৮০০৭/৬৮০০২ হাওড়া-জলেশ্বর-হাওড়া মেমু ট্রেনটি আংশিকভাবে চালানো হবে। তবে জলেশ্বরের বদলে বেলদা স্টেশনে যাত্রা শেষ করবে ট্রেনটি। পাশাপাশি আরও জানানো হল, ২৭ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৬৮০০২ জলেশ্বর-হাওড়া মেমু লোকাল জলেশ্বরের পরিবর্তে বেলদা স্টেশন থেকেই হাওড়ার উদ্দেশে রওনা দেবে। নির্ধারিত সময়েই বেলদা থেকে ছাড়বে ট্রেনটি।
যার ফলে বেলদার যাত্রীরা এবার থেকে সরাসরি হাওড়া পৌঁছতে পারবেন। কোনও সমস্যা হবে না। তবে জলেশ্বর ইয়ার্ডে নন-ইন্টারলকিং (এনআই) কাজের জন্য খড়গপুর ও বেলদার মধ্যে চলাচলকারী আরও দুটি মেমু লোকাল সম্পূর্ণ বাতিল থাকবে। ২৬ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে ৬৮০৪৭ খড়গপুর-বেলদা মেমু এবং ২৭ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে ৬৮০৪৮ বেলদা-খড়গপুর মেমু। তবে অযথা হয়রানি এড়াতে যাত্রীদের ট্রেনের সময়সূচি ভালভাবে দেখে নিতে বলা হয়েছে।

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা