সারি-সারনা ধর্মের স্বীকৃতির সঙ্গে ভোট রাজনীতির সম্পর্ক নেই, জানালেন শোভনদেব

সারি ও সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আদিবাসী সমাজের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসী সমাজের সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার। যা নিয়ে বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়েছে, ভোট রাজনীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার এই বিষয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট রাজনীতির সঙ্গে এই প্রস্তাবের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে জানান শোভনদেব চট্টোপাধ্যায়। 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত জনজাতির ধর্ম ও ভাষার বিষয়ে সমান শ্রদ্ধাশীল। বিভিন্ন সময়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই সে কথা জানিয়েছেন। সারি ও সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আদিবাসী সমাজের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে কেন্দ্র সরকারকে চিঠি লিখেছিলেন। শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘অনেকদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত বিধায়ককে চিঠি দিয়েছেন যে তিনি দিল্লিতে চিঠি দিয়েছিলেন সারি ও সারনা ধর্মকে এবং তাঁদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়ে। এর সঙ্গে ভোট রাজনীতির কোনও সম্পর্ক নেই।’

সারি ও সারনা ধর্মের স্বীকৃতিতে বিধানসভায় প্রস্তাব আনার প্রসঙ্গে তৃণমূল পরিষদীয় দলের দাবি, এর সঙ্গে ভোট রাজনীতির কোনও সম্পর্ক নেই। দেশের প্রান্তিক আদিবাসীদের দাবিকে মান্যতা দেওয়াই রজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। আদিবাসী সমাজে তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সারি ও সারনা ধর্ম যাতে সরকারি স্বীকৃতি পায়, তার জন্য তিনি যা করার করবেন। কিন্তু রাজ্য সরকার কোনও ধর্মকে স্বীকৃতি দিতে পারে না। দেশের মানুষের কোনও ধর্মকে স্বীকৃতি দিতে পারে কেন্দ্র সরকার। তবে সেই স্বীকৃতি আদায়ের লক্ষ্যে রাজ্য সরকার বিধানসভায় প্রস্তাব পাশ করাতে পারে।

মাথায় আগুনের কলসি, হাতে মশলা নিয়ে মহিলাদের নাচ, রাজকোটের গরবা দেখে থমকে গেল নেটপাড়া

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া