‘যাকে-তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে’, বাঙালি নির্যাতন নিয়ে ফের সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে। বৈধ নথি থাকা সত্ত্বেও রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাঙালি নির্যাতন নিয়ে ফের সরব মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জামবনী বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী। পদযাত্রার শেষে ভাষা আন্দোসনের মঞ্চ থেকে কটাক্ষ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন,যাকে-তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে। দিল্লি, রাজস্থান, ওড়িশায় হেনস্তা করা হচ্ছে বাঙালিদের। দিল্লিতে বাঙালি কলোনীতে গিয়ে হুমকি দেওয়া হয়। এক মাসের মধ্যে বাড়ি ছাড়তে হুমকি দেওয়া হয়। দিল্লিতে পরিযায়ী শ্রমিকের পরিবারকে থানায় রেখে হেনস্তা। যাকে তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সব বৈধ-নথি থাকা সত্ত্বেও অত্যাচার চালানো হচ্ছে তাঁদের ওপর। আবুধাবি, সৌদি আরব, মালদ্বীপে গিয়ে জড়িয়ে ধরেন, তখন তো হিন্দু না মুসলিম দেখেন না। তিনি কোন বিভাজন চাই না। সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ছয় মাসের বাচ্চাকে অত্যাচার করা হয়। অত্যাচারিতদের আটকে রেখে ফেক ভিডিও বলে চালানো হয়। তাঁর কথায়,  বিশ্বে বাংলা ভাষা পঞ্চম নম্বরে। একে ভুলে গেলে চলবে না। নিজের শিকড়কে ভুলবেন না।নিজের ঠিকানাকে ভুলবেন না। নিজের অস্তিত্ব, নিজের মাতৃভূমিকে ভুলবেন না। স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল বাংলা।

বিভেদ নয়,ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তিনি বলেন,শান্তিনিকেতন থেকে শুরু, জেলায় জেলায় ভাষা আন্দোলন। কবিগুরুর রাঙ্গামাটি সকলের প্রিয় তাই এখান থেকেই শুরু ভাষা আন্দোলন। তাঁর মুখে এদিন উঠে এসেছে নেতাজি, গান্ধিজি থেকে রবিঠাকুর, নজরুলের কথা।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের