বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা! বঙ্গে বসন্তের আমেজ

বেলা গড়ালে তাপমাত্রার পারদে সামান্য ওঠানামা হলেও, রাত বাড়লেই শীতের আমেজ আরও কিছুদিন মিলবে। সকালের দিকে কুয়াশা থাকবে রাজ্যজুড়েই। তবে তা ঘন হবে না। শীতের মতোই আস্তে আস্তে এবার কুয়াশার দাপটও কমে যাবে। আর এই সবই বলে দিচ্ছে বাংলায় হাজির হয়েছে বসন্ত আর সেটা মাঘ শেষের আগেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে আর ভোরে মিলছে ঠাণ্ডার আমেজ। কিন্তু বেলা গড়ালেই চড়চড়িয়ে উঠছে রোদ। এমনকি চার দেওয়ালের অন্দরে চালিয়ে দিতে হচ্ছে পাখাও। আর এই সবই বলে দিচ্ছে বাংলায় হাজির হয়েছে বসন্ত আর সেটা মাঘ শেষের আগেই। আর তার জেরেই খাস কলকাতার বুকেই থমকে গিয়েছে পারা পতন। গত ২ দিনে শহরের বুকে ৪ ডিগ্রি পারা নামলেও দেখা যাচ্ছে তা ১৪ ডিগ্রির নীচে আর নামচে না। বরঞ্চ প্রতিদিনই একটু একটু করে চড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। রবি সকালে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেটাই ছিল ১৪.২ডিগ্রি। অন্যদিকে পারা যা চড়ছে সেটা সর্বোচ্চ তাপমাত্রার দিকে চোখ বোলালেই প্রমাণ হয়ে যায়। শনি সন্ধ্যায় শহরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, আর এদিন সেটাই ২৬ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার অবধি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে আপাতত আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের কোথাও বৃষ্টিপাত হয়নি। ঝঞ্ঝার প্রকোপও ধীরে ধীরে কেটে যাচ্ছে। দক্ষিণবঙ্গেও রোদ ঝলমলে আকাশেরই দেখা মিলবে। বেলা গড়ালে তাপমাত্রার পারদে সামান্য ওঠানামা হলেও, রাত বাড়লেই শীতের আমেজ আরও কিছুদিন মিলবে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও আকাশ পরিষ্কার থাকায় পারদ পতন অব্যাহত থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকবে রাজ্যজুড়েই। তবে যেহেতু নতুন করে আর কোথাও কোনও বৃষ্টি হয়নি তাই বাতাসেও জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণ কমছে। তাই কুয়াশা হলেও তা ঘন হবে না। শীতের মতোই আস্তে আস্তে এবার কুয়াশার দাপটও কমে যাবে।

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?