SSC : সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড়, সজাগ পুলিশ প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ প্রায় ৮ বছর পর বাংলায় হতে চলেছে এসএসসি-র একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। সুপ্রিম কোর্টের কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বাতিল হয়েছিল ২০১৬ এর প্যানেল। ওই বছরের এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ উঠেছিল সেই পরীক্ষায়। তাতেই চাকরি খুইয়েছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই রবিবার শুরু হতে চলেছে এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষা।
রবিবার রাজ্যের ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা। রবিবারের এই পরীক্ষা একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষায় বসবেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন। সকলেই নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছেন। গত রবিবার ছিল এসএসসির নবম দশমের পরীক্ষা। রাজ্যের ৬৩৬ টি কেন্দ্রে এদিন পরীক্ষা হয়েছে। প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী বসেছিলেন। গত রবিবারের মতো এদিনও কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের সকাল ১০ টায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। সেইমতো পরীক্ষার্থীরাও পরীক্ষার কেন্দ্রে এসে হাজির হয়েছেন। অনেকেই বহু দূর দূর থেকে এসেছেন। শনিবার রাতের মধ্যেই অনেকে পৌঁছে গিয়েছেন পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি। রবিবার সকাল হতেই বাসে ট্রেনে গাড়িতে চেপে নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা। নতুন করে যারা পরীক্ষা দিচ্ছেন তারা যেরকম স্বপ্ন দেখছেন, তেমন যোগ্য চাকরিপ্রার্থীরাও রয়েছেন যারা চাকরি খুঁজেছেন প্যানেল বাতিল হওয়ার কারণে। তাদের মধ্যে অনেকেই ভয়ে রয়েছেন। কিভাবে নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় জিতবেন সেটাই এখন তাদের চিন্তার বিষয়। কিন্তু তারপরেও নতুনদের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় বসছেন তাঁরা।
সব পরীক্ষা কেন্দ্রেই কড়া ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে রাস্তায় কোনও রকম সমস্যা না হয় সেই দিকেও কড়া নজর রয়েছে প্রশাসনের।শিক্ষক নিয়োগের পরীক্ষা যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠু ভাবে হয়, নিশ্চিত করতে তটস্থ এসএসসি। সজাগ রয়েছে রাজ্য প্রশাসনও।
স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে দুই ধাপে। ৭ সেপ্টম্বর নবম দশমের এসএসসি পরীক্ষা হয়েছে। ১৪ সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশের নিয়োগের জন্য পরীক্ষা। নবম দশমে ২৩ হাজার ২১২টি আসনের জন্য পরীক্ষায় বসেছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়