SSC গ্রুপ C ও D : ত্রুটি অ্যাডমিট কার্ডে, কীভাবে সংশোধন?

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের কালির আঁচড়ে গত বছরের ফেব্রুয়ারিতে চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর। গত নভেম্বরেই হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবার আগামী রবিবার হতে চলেছে গ্রুপ সি-র পরীক্ষা। ৮ মার্চ হবে গ্রুপ ডি-র পরীক্ষা। এই পরীক্ষার বহু পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের ছবি ও সই অস্পষ্ট। সেই সমস্যা মেটাতে আরও একবার সুযোগ দিয়েছে কমিশন।

 এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভুল সংশোধন করে নিতে পারবেন প্রার্থীরা। যে সকল পরীক্ষার্থীর ছবি ও সই সঠিকভাবে আপলোড করা হয়নি, তাদেরই শুধু এই সুযোগ দেওয়া হচ্ছে। নির্ধারিত দিনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ভুল সংশোধন করে নিতে পারবেন তাঁরা। অ্যাডমিট কার্ডের ভুল আগেই ধরা পড়েছিল। ত্রুটি সংশোধনে ৩ থেকে ৮ ফেব্রুয়ারি সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও অনেকের ত্রুটি সংশোধন করা সম্ভব হয়নি। তাদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তার জন্যই নতুন করে সুযোগ দিচ্ছে এসএসসি।

সূত্রের খবর, দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। অ্যাডমিট কার্ড আধার কার্ড প্যান কার্ড সঙ্গে রাখতে হবে। পাশাপাশি সই করা ছবি ও সঙ্গে রাখার কথা বলা হয়েছে। প্রার্থীরা দু’ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলে যাদের সমস্যা রয়েছে তারা সমাধান করতে পারবেন। এডমিট কার্ড সংশোধন না করলে সেই প্রার্থীর পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন কমিশন। আগামী ১ মার্চ হতে চলেছে গ্রুপ সি-র পরীক্ষা। গ্রুপ সি-র শূন্যপদ ২৯৮৯। গ্রুপ-ডি-র শূন্যপদ ৫৮৮৮। দুটি পদ মিলিয়ে প্রায় ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। ১৭০০টি সেন্টারে চলবে পরীক্ষা। শইক্ষক নিয়োগ পরীক্ষার মতো কড়া নিরাপত্তায় চলবে পরীক্ষা।

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না