কড়া নিরাপত্তায় শুরু এসএসসি-র গ্রুপ সি-র পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রবিবার রাজ্যে হচ্ছে এসএসসি গ্রুপ সি শিক্ষা কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের ভিড়। সকাল দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্র নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে এবার বাড়তি সতর্কতা নিয়েছে এসএসসি।

নিরাপত্তার কথা চিন্তা করে পরীক্ষার্থীদের একাধিক বিধি নিষেধ মেনে চলতে বলা হয়েছে। পরীক্ষার্থীরা সেই সকল বিধি নিষেধ মেনে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে কিনা তা কড়া নজর দিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় বন্ধ জুতো বা বুট কেউ পড়ে এসেছে কিনা সেদিকে সতর্ক নজর রয়েছে। চপ্পল বা চটি পড়ে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে। কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, ক্যালকুলেটর সহ ইলেকট্রনিক কোনও যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অ্যাডমিট কার্ড, আধার কার্ড, স্বচ্ছ জলের বোতল ও কলম নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে। এদিন পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়ে সকল পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কাউকে বাইরে বেরোতে দেওয়া হবে না ।

রাজ্যজুড়ে ১৬৯৩টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি গ্রুপ সি শিক্ষা কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা। এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৮ লক্ষ ৪ হাজার প্রার্থী। গ্রুপ সিতে শূন্যপদ ২৯৮৯। আগামী ৮ মার্চ হবে গ্রুপ ডি-র পরীক্ষা। তারজন্য আবেদন জমা পড়েছে ৮ লক্ষ ৯ হাজার। দুটি পরীক্ষা মিলিয়ে পরীক্ষাকেন্দ্র ৩৪০০ টি। 

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’