আজ নবম দশমের শিক্ষক নিয়োগের রেজাল্ট, কখন ফল প্রকাশ করবে SSC

Share:

নিজস্ব প্রতিনিধি: একাদশ দ্বাদশ শ্রেণির ফল আগেই প্রকাশিত হয়েছিল। আজ সোমবার ২৪ নভেম্বর প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম দশম শ্রেণির ফলাফল। পরীক্ষা হয়েছে ৬০ নম্বরে। আজ ফলপ্রকাশ হলে জানা যাবে তারা মোট ৬০ নম্বরের মধ্যে কত নম্বর পেলেন। কয়েকদিনের মধ্যেই ভেরিফিকেশন ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এসএসসি। প্রসঙ্গত, নবম দশমে শূন্য পদের সংখ্যা ২৩,২১২। বিকেলের পর ফল প্রকাশ করা হবে বলে জানাচ্ছে এসএসসি।

রোল নম্বর জন্ম তারিখ দিলেই ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। এর আগে প্রকাশিত হয়েছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলাফল। তারপর ইন্টারভিউর তালিকা বেরিয়েছে। সেই তালিকায় রয়েছে ২০ হাজার প্রার্থী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নথি যাচাইয়ের (Document Verication) কাজ। সকলেই নিজের নথি নিয়ে হাজির হচ্ছেন এসএসসি দফতরে (SSC)।

এসএসসি জানিয়েছে ২৬ নভেম্বর থেকে বাংলা এবং ইংরেজি বিষয়ের ইন্টারভিউ শুরু হবে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ নিয়ে চলছে আন্দোলন। নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের প্রশ্ন যে প্যানেল আগে বাতিল হয়েছে সেই চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কেন ১০ নম্বর দেওয়া হবে। ইন্টারভিউতে ডেমো ক্লাসের জন্য ১০ নম্বর বরাদ্দ করা রয়েছে। নতুনদের অনেকেই তো এখানে পিছিয়ে যাবে।

এই প্রশ্ন নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে দুটি মামলা। স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার দাবি জানিয়েছেন এই মামলায়। অন্যদিকে নিয়ম না থাকলেও পার্ট টাইম শিক্ষকরা অনেকেই এই নম্বর পেয়ে গিয়েছেন বলে উচ্চ আদালতে আরও এক দায়ের হওয়া মামলায় দাবি করা হয়েছে।  বুধবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ছিল এই বিষয়ক তিনটি মামলার শুনানি। এই নিয়ে এসএসসির অবস্থান তলব করেছেন বিচারপতি সিনহা। ২ ডিসেম্বরের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের