সোমবার নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি: একাদশ দ্বাদশের পর এবার নবম-দশমের শিক্ষক নিয়োগের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আগামী সোমবার নবম দশমের ফল প্রকাশ করবে এসএসসি। রোল নম্বর জন্ম তারিখ দিলেই ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। রেজাল্টের পরেই ইন্টারভিউ, ভেরিফিকেশন। নবম দশমের মোট শূন্য পদ ২৩,২১২।

এর আগে প্রকাশিত হয়েছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলাফল। তারপর ইন্টারভিউর তালিকা বেরিয়েছে। সেই তালিকায় রয়েছে ২০ হাজার প্রার্থী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নথি যাচাইয়ের (Document Verication) কাজ। সকলেই নিজের নথি নিয়ে হাজির হয়েছিলেন এসএসসি দফতরে (SSC)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার প্রায় ৭০০ জন প্রার্থী এসেছেন নথি যাচাই করতে।

গত মঙ্গলবার এসএসসি জানিয়েছে ২৬ নভেম্বর থেকে বাংলা এবং ইংরেজি বিষয়ের ইন্টারভিউ শুরু হবে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ নিয়ে চলছে আন্দোলন। নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের প্রশ্ন যে প্যানেল আগে বাতিল হয়েছে সেই চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কেন ১০ নম্বর দেওয়া হবে। ইন্টারভিউতে ডেমো ক্লাসের জন্য ১০ নম্বর বরাদ্দ করা রয়েছে। নতুনদের অনেকেই তো এখানে পিছিয়ে যাবে।

এই প্রশ্ন নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে দুটি মামলা। স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার দাবি জানিয়েছেন এই মামলায়। অন্যদিকে নিয়ম না থাকলেও পার্ট টাইম শিক্ষকরা অনেকেই এই নম্বর পেয়ে গিয়েছেন বলে উচ্চ আদালতে আরও এক দায়ের হওয়া মামলায় দাবি করা হয়েছে।  বুধবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ছিল এই বিষয়ক তিনটি মামলার শুনানি। এই নিয়ে এসএসসির অবস্থান তলব করেছেন বিচারপতি সিনহা। ২ ডিসেম্বরের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা