ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার নামী স্কুল। কিন্তু সেই স্কুলে দুপুরে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। সামান্য বই দেওয়াকে কেন্দ্র করে সহপাঠীকে ধারাল কোনও বস্তু দিয়ে হামলা চালিয়ে জখম করে দিল অন্য এক পড়ুয়া। স্কুলে ক্লাস চলাকালীনই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। আজ, বুধবার দুপুরের দিকে ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতেই এক ছাত্র তার এক সহপাঠীকে আচমকা ধারাল বস্তু দিয়ে আঘাত করে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ছাত্রটি।

আরও পডুন: নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

সূত্রের খবর, বেলা সাড়ে বারোটায় ক্লাস চলছিল গড়িয়াহাট এলাকার স্কুলটিতে। ক্লাস নাইনের ওই শ্রেণিতে ক্লাস নিচ্ছিলেন শিক্ষক। অভিযোগ, কার্যত তাঁর সামনেই এক পড়ুয়া ক্ষুর জাতীয় ধারাল কিছু অস্ত্র চালিয়ে দেয় অপর এক সহপাঠীকে। গল গল করে রক্ত বেরোতে শুরু করে ওই ছাত্রের গলা থেকে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করিয়ে আহত ছাত্রকে নিয়ে যাওয়া হয় রুবি জেনারেল হাসপাতালে। সেখানেন ভর্তি করা হয়েছে আক্রান্তকে। হামলাকারী ছাত্রকে প্রথমে স্কুলের মনোবিদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে কথা বলে তারপর বাবার কাছে তুলে দেওয়া হয় ছাত্রকে। স্কুলের পক্ষ থেকে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে ক্লাসের মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ায় অন্য পড়ুয়ারা আতঙ্কে রয়েছে।

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ