শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার একটা ভুল। বিধানসভা নির্বাচনের মরশুমে বিজেপির ভুল যেন থামছেই না। নাম বিভ্রাট বিতর্কে বারবার চাপে পড়েছেন বিজেপির হেভিওয়েট নেতারা। এবার সেই বিতর্কে জড়িয়ে পড়ল বঙ্গ–বিজেপি। বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্টে কোচবিহারের শীতলকুচির নামের বদলে লেখা হল ‘শীতলকুচ’। বিজেপির এই ভুল নাম পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচির মাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। তরতাজা চারটি প্রাণ ঝড়ে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। আর সেই শীতলকুচির নাম ভুল করে বিজেপি লিখল ‘‌শীতলকুচ’‌।

এদিকে আজ, রবিবার কোচবিহারে নির্বাচনী জনসভা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। ওই নির্বাচনী সভার কথা উল্লেখ করেই জেপি নাড্ডার ছবি–সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় বঙ্গ–বিজেপির পক্ষ থেকে। আর সেখানেই হয় গোলমাল। বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গের শীতলকুচে জনসভা করছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।’ এটারই তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস পাল্টা লিখল, ‘বাংলার মাটি–মানুষ–ইতিহাস– ভূগোল কিছুই জানে না বিজেপি।’

অন্যদিকে কদিন আগেই বঙ্গে ভোটপ্রচারে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘রবিশঙ্কর’ উচ্চারণ করে বিতর্কে জড়িয়েছেন জেপি নাড্ডা। যোগী আদিত্যনাথের মুখে শোনা যায়, উত্তরবঙ্গের বদলে ‘উত্তরবিহার’। আলিপুরদুয়ার বলতে গিয়ে শাহের মুখ ফসকে বেরিয়ে এসেছিল ‘আলিরাজপুর’। এমনকী আলিপুরদুয়ারে সভা করতে এসে নামটিই ভুলে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এবার নাম বিভ্রাটে লেখা হল ‘শীতলকুচ’। তবে খোদ প্রধানমন্ত্রীকে ভরা সংসদে বলতে শোনা গিয়েছিল, ‘‌বঙ্কিম দা’‌। সুকান্ত মজুমদারকে বলতে শোনা গিয়েছিল, স্বামী বিবেকানন্দ অজ্ঞ বামপন্থী প্রডাক্ট।

এছাড়া রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল, মাস্টারদা সূর্য সেনকে মাস্টার, বন্দেমাতারম পঞ্চম জর্জের জন্য লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল, দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী, ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী—এমন নানা কথা বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে শোনা গিয়েছিল। সেই ধারা এবারও বজায় রইল। তাই তো শীতলকুচির নাম বদলে হয়ে গেল ‘‌শীতলকুচ’‌। যেখানে চারটি প্রাণ হারিয়েছিল একুশের নির্বাচনে। এবার সেই শীতলকুচির নাম ‘ভুলে’ মুখ পুড়ল বঙ্গ–বিজেপির।

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার