প্রার্থী তালিকা প্রস্তুত, দিল্লি পাঠিয়ে সিলমোহর চাইছে বঙ্গ–বিজেপি, গৃহযুদ্ধ অব্যাহত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সব দল ঘর গোছাতে ব্যস্ত। আর বঙ্গ–বিজেপিতে এখন কারা টিকিট পাবেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। একঝাঁক বিধায়ক এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন না বলে সূত্রের খবর। ইতিমধ্যেই নাম বাদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। তবে তা প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। কারণ এই তথ্য যদি বাইরে বেরিয়ে আসে তাতে ব্যাপক গোষ্ঠীকোন্দল দেখা দেবে। এমনকী তাঁরা আর নির্বাচনের কাজ করবেন না। আর তাঁরা বসে গেলে সংগঠন আরও দুর্বল হয়ে পড়বে। এবার যাঁরা টিকিট পাবেন সেই নামের তালিকা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে সেখান থেকে সিলমোহর নিয়ে আসতে চাইছে।

এদিকে বঙ্গ–বিজেপির রাজ্য শীর্ষ নেতাদের প্রার্থী তালিকা তৈরির বিষয়টি জানতে পেরে গিয়েছেন জেলার নেতারা। তাই এই বঞ্চনা আর তাচ্ছিলের জবাব দিতে জেলায় জেলায় জোট বাঁধছেন দলের আদি নেতা–কর্মীরা। যাঁরা মূলত দলবদলু নব্যদের প্রার্থী করার তালিকা তৈরি করেছেন, এবার ওই তালিকার বিরুদ্ধে পাল্টা আপত্তি তুলে আরও একটি তালিকা তৈরি করছেন আদি নেতারা। তাই প্রত্যেকটি জেলায় পৃথকভাবে ওইসব প্রস্তাবিত নব্য প্রার্থীদের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করেছেন আদি নেতারা। সেগুলি কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নব্যদের ছেঁটে ফেলতে এই পদক্ষেপ করা হচ্ছে। আর আদি নেতা–নেত্রীদের এমন নজিরবিহীন পদক্ষেপে স্নায়ুর চাপ বাড়ছে রাজ্য নেতৃত্বের।

অন্যদিকে বাংলায় বিজেপির দুর্দিনে যাঁরা মাঠে পড়ে সংগঠন গড়েছিলেন, সুদিন দেখা দিতেই তাঁরা কোণঠাসা হয়ে পড়েছেন। উজ্জ্বল উদাহরণ স্বয়ং দিলীপ ঘোষ। উল্টে দলের ভিতরে দাপট দেখাচ্ছে জার্সি বদল করা নেতারা। এটা মেনে নিতে না পেরেই এবার আদি নেতারা একটি প্রার্থী তালিকা তৈরি করেছেন। সেটাও দিল্লি পাঠাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে বঙ্গ–বিজেপির অন্দরে। একুশের নির্বাচনে আদি নেতাদের বঞ্চিত করে টিকিট দেওয়া হয়েছিল নব্যদের বলেও ওই চিঠিতে লেখা হয়েছে। একই ভুল কেন্দ্রীয় নেতৃত্ব আর যাতে না করে তার জন্য আগেভাগেই এই বিকল্প প্রার্থী তালিকা নয়াদিল্লি পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। সতর্ক করে এই চিঠি যাচ্ছে।

এছাড়া রাজ্য নেতৃত্ব চাইছে একবার তাদের প্রার্থী তালিকায় দিল্লি সিলমোহর দিয়ে দিলে আদি নেতারা যা পাঠাচ্ছেন তাতে লাভ হবে না। আর আদি নেতারা চাইছেন রাজ্য নেতৃত্বের তালিকা ভেস্তে দিতে। একুশের নির্বাচনে টিকিট বিলির প্রক্রিয়ায় সেভাবে নাক গলাননি আদি নেতারা। কেন্দ্রীয় নেতৃত্ব যাকে যেখানে প্রার্থী করেছে, তাই মেনে নিয়েছিলেন। এবার তা মানতে নারাজ আদিরা। তাই এই বিকল্প প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। এই গৃহযুদ্ধের বিষয়টি আঁচ করে প্রার্থী বাছাইয়ে একাধিক কৌশল নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিক সংস্থাকে দিয়ে তারা সমীক্ষা করিয়ে রিপোর্ট হাতে নিয়েছে। সেই মতো পৃথক পৃথক তালিকাও তৈরি করছেন তাঁরা বলে সূত্রের খবর।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালিচরণ বন্দ্যোপাধ্যায়

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের