দাঁড়ভিটা কাণ্ডে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার

দাঁড়িভিটা কান্ডে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের জারি করা রুলের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মামলা দায়ের অনুমতিও মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর থানার দাঁড়ভিটাতে একটি স্কুলে বাংলার শিক্ষক চেয়ে সরব হয়েছিল পড়ুয়ারা। এই ঘটনাকে সামনে রেখে তুমুল অশান্তির অভিযোগ ওঠে স্কুল ক্যাম্পাসে। সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠে গুলি চালানোর(Dnarivita Firing Incident) অভিযোগ। তাতে ওই স্কুলেরই দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্য হয়। নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে এই মৃত্যু হয়। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে প্রথম থেকেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথমে সেই ঘটনার তদন্ত শুরু করেছিল রাজ্যের গোয়েন্দা বাহিনী CID। পরে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) সেই ঘটনার তদন্ত তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA’র হাতে। পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল দুই পড়ুয়ার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে। কিন্তু সেই দুই নির্দেশ পালিত না হওয়ায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং CID’র ADG বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। এদিন অর্থাৎ মঙ্গলবার সেই রুল জারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টেরই বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার(West Bengal State Government)।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ এর আগে জানিয়েছিল, নির্দেশের প্রায় দশমাস পরেও CID এই ঘটনার তদন্তের যাবতীয় নথি NIA’র হাতে তুলে দেয়নি বলে মামলাকারীর আইনজীবী আদালতকে জানিয়েছেন। আর তাই সেই তদন্ত NIA শুরুও করতে পারেনি। তিনি এটাও হাইকোর্টকে জানান যে, আদালতের নির্দেশমতো রাজ্য সরকার এখনও কোনও ক্ষতিপূরণ দেয়নি মৃত দুই যুবকের পরিবারকে। এমনকি ওই দুই যুবকের পরিবার রাজ্য সরকারের কাছ থেকে কোনও রকমের সাহায্যও পায়নি। এরপরেই বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং CID’র ADG বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হচ্ছে। রাজ্যের তরফে সেইসব নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে এদিন অর্থাৎ মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানানো হয়। রাজ্যকে মামলা দায়ের করার অনুমোদনও দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, আগামী শুনানিতে এই আধিকারিকদের আদালতে হাজির হয়ে জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না। সেই নির্দেশও আপাতত প্রশ্নের মুখে।

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের