গ্রুপ সি ও ডি চাকরিহারাদের অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  চাকরিহারাদের পাশে থাকার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার চাকরিহারা গ্রুপ সি (group c) গ্রুপ ডি (group d)-র জন্য নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ঘোষণা করে বলেছেন, শ্রম দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোস্যাল সিকিউরিটি স্কিমের আওতায় ১ এপ্রিল ২০২৫ থেকে গ্রুপ সি কর্মীরা ২৫,০০০ এবং গ্রুপ ডি ২০,০০০ টাকা পাবেন।

গোটা নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছে। যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব নয়। এই কথা বলে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (supreme court)। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। তারপর থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী বার বার তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এবার গ্রুপ সি (group c)  ও গ্রুপ ডি (group d) কর্মীদের অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যতদিন আদালতে মামলা চলবে, ততদিন চাকরিহারা শিক্ষাকর্মীদের সাহায্য করা হবে। সাহায্য স্বরূপ নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। ১ এপ্রিল থেকেই কার্যকর হবে সেই সাহায্য। মন্ত্রিসভার সিলমোহর পেয়ে গেলেই টাকাও পাবেন চাকরিহারারা।

নিজেদের চাকরি ফেরৎ চেয়ে অবস্থান বিক্ষোভ থেকে অনশন সবই করেছেন তাঁরা। রাজ্য সরকার বরাবরই তাঁদের আশ্বাস দিয়েছে পাশে থাকার। শিক্ষকদের স্কুলে ফেরার আর্জিও জানিয়েছিল সরকার। এবার তারমধ্যেই বড় ঘোষণা সরকারের। মামালা চলাকালিন প্রতিমাসে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা টাকা পাবেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর