চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীতে সরকারি চিকিৎসকের হাতে চিকিৎসা, নিতেই হবে স্বাস্থ্য ভবনের অনুমতি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অনেক হাসপাতাল ও নার্সিংহোমেই এখন স্বাস্থ্যসাথী প্রকল্পের(Swastha Sathi Scheme) মাধ্যমে চিকিৎসা হয়। আবার সরকারি হাসপাতালের চিকিৎসকও(Government Hospital Doctor) বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসককে সরকারি অধিনিয়ম মেনে Non Medical Allowance নিতে হয়। এবার রাজ্য সরকার নিয়ম করে দিল যে, বেসরকারি হাসপাতালে যদি কোনও সরকারি চিকিৎসক স্বাস্থ্যসাথীর মাধ্যমে রোগীর চিকিৎসা অথবা অস্ত্রোপচার করেন তবে তার জন্য স্বাস্থ্যভবনের আগাম অনুমোদন(Advance Approval) নিতেই হবে। এই ঘটনা প্রসঙ্গে অবশ্য স্বাস্থ্যভবনের(State Health Department) আধিকারিকদের দাবি, নিয়ম অনেক আগেই ছিল। কিন্তু সেই নিয়ম কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না। তাই দিন কয়েক আগে বেসরকারি ও সরকারি হাসপাতালগুলিকে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মাত্র।   

আরও পড়ুন, শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে চিঠি তৃণমূলের

স্বাস্থ্যভবনের তথ্য অনুযায়ী, যে সব বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেয়, তাঁদের নামের তালিকা স্বাস্থ্যভবনের কম্পিউটারে নথিভুক্ত আছে। তেমনই কোন কোন সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করেন সেই তালিকাও স্বাস্থ্যভবনের নখের ডগায়। কিন্তু সব সরকারি চিকিৎসক স্বাস্থ্যসাথীর চিকিৎসা করতে পারেন না। কিন্তু স্বাস্থ্যসাথীর অভ্যন্তরীন আয়-ব্যয়ের খতিয়ান বলছে এমন কিছু চিকিৎসক স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছেন যে স্বাস্থ্যভবন চিকিৎসা বাবদ অর্থ ছাড়তে পারছে না। স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হওয়ার সময়েই এই বিষয়টি বেসরকারি হাসপাতাল গুলিকে জানিয়ে দিয়েছিল। কিন্তু নিয়ম থাকলেও অনেকক্ষেত্রেই মুষ্টিমেয় বেসরকারি হাসপাতাল এবং ব্যাপক সংখ্যায় নার্সিংহোম এই নিয়মের তোয়াক্কা না করেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যবহার করছে।  

আরও পড়ুন, বাংলা আবাস প্রকল্পের জন্য কেন্দ্রীয় শর্ত লাগু করা হবে না, সিদ্ধান্ত রাজ্যের

স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, তাঁদের কাছে এমন বহু অভিযোগ আসছে যে, অনেক ক্ষেত্রে সরকারি ডাক্তারকে বাধ্য করা হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করাতে। কারণ, অনেক বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করে রাখে। ফলে ডাক্তারকে বাধ্য করা হয়। এখানে মনে রাখতে হবে স্বাস্থ্যসাথী বীমা নয়। এই প্রকল্প একটি প্রতিশ্রুতি যা নিখরচায় চিকিৎসার গ্যারান্টি দেয়। কিন্তু সেই নিয়ম কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না। স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালের ডাক্তারকে বেসরকারি ক্ষেত্রে রোগীর চিকিৎসা বা অস্ত্রোপচার করাতে গেলে তাই স্বাস্থ্য ভবনের অনুমতি নিতেই হবে।

Published by:

Share Link:

More Releted News:

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ