আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে শুক্রবার প্রকাশিত হয়েছে জয়েন্টের ফল। পরীক্ষার পর ১১৭ দিনের মাথায় প্রকাশিত হল ফল।প্রকাশিত হয়েছে মেধাতালিকা। প্রথম দশে রয়েছেন ১০ জন। প্রথম হয়েছেন কলকাতার অনিরুদ্ধ। জয়েন্টের ফলপ্রকাশের পর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন। যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরী হল। কিন্তু বিশ্বাস সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।

 

জয়েন্ট এন্ট্রান্সের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার জেরেই কেটেছে ওবিসি জট। এরপরেই আর দেরি করতে চায়নি রাজ্য। শুক্রবারই জয়েন্টের ফল প্রকাশ হয়েছে। এদিন দুপুর ২টোয় ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হয়েছে জয়েন্টের ফলাফল। চলতি বছর জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল  ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। ৭ আগস্ট ফল প্রকাশের কথা থাকলেও জটে আটকে থাকার কারণে তা হয়নি। সেই জন্য পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিমকোর্টে গিয়েছে রাজ্য। এবার সেখানেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই প্রকাশিত হয়েছে জয়েন্টের ফল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ