কড়া নিরাপত্তার বেষ্টনিতে বড়দিনের দিঘা

বড়দিনের দিঘায় যাতে নিরাপত্তার কোনও খামতি না থাকে তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ ও প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে দিঘার সৈকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ড্রোন থেকে সিসিটিভি। অতিরিক্ত পুলিশ বাহিনী থেকে জলপুলিশও। থাকছে ওয়াচ টাওয়ারও। এটাই বড়দিনের আগে দিঘার ছবি। বর্ষশেষের হুল্লোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিঘাতেও তাই ভিড় জমেছে। রাত পোহালেই কাল বড়দিন। সেই বড়দিনের দিঘায় যাতে নিরাপত্তার কোনও খামতি না থাকে তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ ও প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে দিঘার সৈকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও। সেই সঙ্গে সমুদ্রের বুকে থাকছে জল পুলিশও। গোটা দিঘাকে কার্যত মুড়ে ফেলা হয়েছে সিসিটিভির মোড়কে। জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে ওয়াচটাওয়ারও। ভিড়ের মধ্যে সবাইকে কোভিড বিধি মনে করিয়ে দিতে প্রতিনিয়ত চলছে মাইকিংও।

বড়দিনের দিঘাকে নানা আকর্ষণে সাজিয়ে তোলা হয়েছে। যশ বিধ্বস্ত দিঘার সৈকতকে ফের সাজিয়ে তুলতে বিন্দুমাত্র কুন্ঠিত হয়নি প্রশাসন। ঢেলে সাজানো হয়েছে বিশ্ব বাংলা উদ্যান। জোড়া প্রবেশদ্বারের পাশাপাশি থাকছে নানা আকর্ষণীয় রাইডস। সাজানো হয়েছে সৈকত সাজানো এলাকাও। বসানো হচ্ছে ত্রিফলা বাতিস্তম্ভ, বসার জন্য বেঞ্চ, এমনকি আলাদা সেলফি জোনও করা হয়েছে। চিহ্নিত করে দেওয়া হয়েছে আলাদা পিকনিক স্পটও। এর জন্য নিউ দিঘার হেলিপ্যাড ময়দানকে পিকনিকের জন্য চিহ্নিত করা হয়েছে। তাই আগের মতন যত্র তত্র বসে পিকনিক করা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবারেও পর্যটকদের হোটেলে রুম বুক করার ক্ষেত্রে কোভিড টিকার দুটি ডোজ বা কোভিড টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক রাখা হয়েছে।

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ