পছন্দের আইফোন দেয়নি বাবা, অভিমানে ‘আত্মঘাতী’ ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার কাছে আইফোন (i-Phone) কিনে দেওয়ার বায়না করেছিল বছর ১৭-র ছেলেটি। কিন্তু বাবা সেই আইফোন কিনে দিতে পারেননি। তাই অভিমানে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র। মৃত ছাত্রের নাম দীপাঞ্জন দাস (Dipanjan Das)। সে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকার বাসিন্দা। ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা গিয়েছে, কয়েকদিন আগে বাবা ৩২ হাজার টাকা দিয়ে একটি অ্যান্ড্রোয়েট (Android) ফোন কিনে দিয়েছিল। কিন্তু দীপাঞ্জনের আইফোনের (iphone) ইচ্ছে ছিল। সামনেই তার জন্মদিন। সেই কারণেই বাবা-মায়ের কাছে আইফোন কিনে দেওয়ার বায়না করেছিল। কিন্তু দীপাঞ্জনের সেই আবদার পূরণ হয়নি। তাই কয়েক দিন ধরেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল সে। সোমবার দীর্ঘক্ষণ তাকে বাড়িতে দেখতে পায়নি পরিবারের সদস্যরা। পরে ঘরের মধ্যে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দীপাঞ্জনের দেহ উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মৃত দীপাঞ্জন দাস নিমপীঠ আশ্রমের দশম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা ভাস্কর দাস পেশায় পরিযায়ী শ্রমিক। কয়েকদিন আগেই ৩২ হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল। কিন্তু সেই ফোন পছন্দ ছিল না দীপাঞ্জনের। অবশেষে পছন্দের ফোন না পেয়ে চরম পরিণতি ঘটিয়ে ফেলল নিজের জীবনে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। ছেলের মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছে পরিবার।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা