আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পরে ডবল ইঞ্জিনের সুবিধা পেতে চলেছে বাংলা। এতদিন ধরে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গবাসী। তারমধ্যে অন্যতম জল জীবন মিশন, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতি ও শুক্রবার একাধিক বৈঠক করেছেন। শনিবারও গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। দিল্লির মহল্লা ক্লিনিকের মতো চিকিৎসাকেন্দ্র চালু করার বিষয় নিয়ে এদিন ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গিয়েছে আয়ুষ্মান মন্দির তথা দিল্লির মতো মহল্লা ক্লিনিক চালু করা নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এই বিষয়টি নিয়ে দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হবে। রাজ্যে পালাবদলের পরে এখন সরকারের অন্যতম লক্ষ্য আয়ুষ্মান ভারত চালু করা। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শনিবার কেন্দ্রের সঙ্গে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। সেখানে তাঁদের জানানো হয়েছে, রাজ্যের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রের রং বদল হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ব্র্যান্ডিং করা হবে।

আয়ুষ্মান মন্দির কী? বিভিন্ন এলাকাতে ছোটখাটো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। চিকিৎসকরা রোগী দেখা থেকে শুরু করে ওষুধও দেন। জুন মাসের ১ তারিখ থেকে রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত। এই প্রকল্পে বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে। হাসপাতালে ভর্তির আগের ৩ দিন এবং ভর্তির পরের ১৫ দিনের ওষুধের খরচ ও পরীক্ষা-নিরীক্ষাও এই বিমার অন্তর্ভুক্ত থাকবে। এই সমস্ত বিষয় নিয়েই এদিন আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।  

 

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ভাঙুন’, নিদান দিলীপ ঘোষের

হাসপাতালে বন্ধ হোক ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

তারাপীঠ মন্দিরে এবার ডিজিটাল লেনদেন, ২৪ ঘন্টার মধ্যে ব্যাঙ্কে জমা পড়বে অনুদান

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার, জানুন কারণ

নদীতে ভাসছে ৩০০০ গ্যাস সিলিন্ডার! ভাইরাল ভিডিও দেখে চক্ষুচড়কগাছ নেটনাগরিকদের

দিঘায় সমুদ্রে নামতে পারবেন না পর্যটকরা! জারি নিষেধাজ্ঞা

বিতর্ক পেরিয়ে মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা, ছেলে হল না মেয়ে? নাম কী রাখলেন?

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা