তৃণমূলের সমর্থনে ভিডিয়ো পোস্ট সুদীপ্তার, রাজনীতিতে পা রাখার ইঙ্গিত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে তারকাদের যোগদান নতুন কিছু নয়। প্রায় প্রতি নির্বাচনের আগেই বিনোদন জগতের একাধিক পরিচিত মুখকে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়। যেমন লোকসভা নির্বাচনের আগে জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস-এ এবং বর্তমানে তিনি সাংসদ পদে রয়েছেন।

একইভাবে বহু তারকা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে উপস্থিত থাকলেও সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেন না। সেই তালিকাতেই দীর্ঘদিন ধরে নাম ছিল ছোটপর্দার জনপ্রিয় মুখ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সী-র। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে- তিনি কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন?এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রীর আহ্বানে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল। সেই সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন অভিনেত্রী, যেমন সৌমিতৃষা কুণ্ডু-কেও দেখা গিয়েছিল। যদিও কেউই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেননি।

সম্প্রতি সুদীপ্তার প্রকাশ করা একটি ভিডিও নতুন করে জল্পনা বাড়িয়েছে। ওই ভিডিওতে তিনি বাঙালি পরিচয় ও অস্মিতার বিষয় নিয়ে সরব হয়েছেন। ভিডিওর একটি অংশে দেখা যায়, কিছু যুবক বাঙালিদের বাংলাদেশি বলে কটাক্ষ করছে, যার প্রতিবাদ করতে দেখা যায় অভিনেত্রীকে।অভিনেত্রীর দাবি, ভিডিওটির ভাবনা ও কনসেপ্ট এসেছে আই-প্যাক থেকে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি তুলে ধরতেই এই কনটেন্ট তৈরি করা হয়েছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল তার উদ্দেশ্য।তবে তিনি কি নির্বাচনে প্রার্থী হতে পারেন? এই প্রশ্নে সুদীপ্তা হেসে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও নিশ্চিত নন। ভবিষ্যতে কিছু সিদ্ধান্ত নিলে তা অবশ্যই সকলকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড