গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি দুর্নীতি মামলায় বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুর আদালত। আর তারপরেই আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। আজ, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আর্জি জানান সুমিতের আইনজীবী। সঙ্গে এই মামলা জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, সুমিতের আইনজীবীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। তবে জরুরি ভিত্তিতে শুনানি হবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

আরও পডুন: কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সুমিত রায়ের বিষয়টি জানতে পারে শালবনি থানার পুলিশ। সুজয়ের সঙ্গে ওই জমি দুর্নীতির বিষয়ে সুমিতের সরাসরি যোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের মধ্যে কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানাচ্ছে শালবনি থানার পুলিশ। তারপরেই সুমিতের খোঁজ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। গত শুক্রবার গভীর রাতে সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল কালীঘাটে পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই। সেই সূত্র ধরেই সেদিন রাত ২টো নাগাদ শালবনি থানার পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। অভিষেকের বাড়ির বাইরে গিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয়নি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ভাঙা হয় অভিষেকের বাড়ির বাইরের দরজার তালা। তারপরেই ঢোকা হয় অভিষেকের বাড়িতে, তবে সুমিতের খোঁজ মেলেনি। শনিবার সকাল ৮টার পর পুলিশ বেরিয়ে যায় অভিষেকের বাড়ি থেকে। তারপর থেকেই সুমিতের খোঁজ চালাচ্ছে শালবনি থানার পুলিশ।

সুমিতের খোঁজ না পাওয়ায় মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন তদন্তকারী আধিকারিকরা। পুলিশের আর্জির ভিত্তিতেই মেদিনীপুর আদালত অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সূত্রের খবর, জমি দুর্নীতি মামলায় আজ, সোমবার মেদিনীপুর আদালতে তোলা হবে তৃণমূল নেতা সুজয় হাজরাকে। 

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড