সুন্দরবনের চড়ালখালি এলাকায় রাস্তার দাবিতে আন্দোলন গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: সুন্দরবনের চড়াল খালির চন্দনপুর সমাজ উন্নয়ন সংঘ থেকে অসিত মন্ডলের বাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছিল। কিন্তু কাজ হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। ভোট আসে , ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু কাজের কাজ সবই বাকি রয়ে যায়। এমন চিত্র দেখা গেল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার(Hingalganj assembly) চড়ালখালিতে। সেখানে চন্দনপুর সমাজ উন্নয়ন সংঘ থেকে অসিত মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটি ৪ কিলোমিটার ।

২০০৯ সালে আয়লা ঘুর্নিঝড়(Cyclone) হয়ে গেছে। তাতে বিধ্বস্ত হয়েছিল এই রাস্তা। এই রাস্তায় আনুমানিক ২০০ ঘর ফ্যামিলি বাস করে। যার টেন্ডার পাস হয়ে গেছে অনেক দিন আগে। টাকা তুলে হজম হয়ে গেছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। বিধানসভা ভোটের পর বিজয় মিছিল ও হরি মন্দির -এ যাওয়ার পথে বিধায়ক দেবেশ মন্ডলকে(MLA Debesh Mondal) স্থানীয় মানুষজন গলায় মালা পরিয়েছিলেন, ও সেই সাথে সাথে রাস্তার দাবী ও করেছিলেন।

বিধায়ক প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু কাজ হয়নি। তাই সবিতা প্রামানিক মাধবি মন্ডল মনোরঞ্জন মন্ডল সহ গ্রামবাসীরা আগামী দিনে তারা দাবি রেখেছেন নো রাস্তা নো ভোট। বিরোধীদের পক্ষ থেকে প্রণব মুখার্জি তিনি জানিয়েছেন সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবির জন্য একাধিক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছেন।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়