আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুন্দরবনের যুবক ও কৃষকদের জন্য সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: সুন্দরবন বিষয়ক বিভাগ, ও পশ্চিমবঙ্গ সরকার
স্পনসর করা প্রকল্প,সুন্দরবনের যুবক ও কৃষকদের জন্য সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচি এদিন অনুষ্ঠিত হলো।শিবিরের বিষয় ছিল সমন্বিত কৃষি ব্যবস্থা। কৃষি বিষয়ে জ্ঞান বৃদ্ধি করতেই এই আলোচনাচক্র।এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দক্ষিন ২৪ পরগণা জেলা নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী সুন্দরবন(Sundarban) বিষয়ক দপ্তর বঙ্কিম চন্দ্র হাজরা(Bamkim Chandra Hazra), নিমপীঠ রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে দক্ষিন ২৪ পরগণা জেলার জয়নগর মজিলপুর শিবনাথ শাস্ত্রী সদনে অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রীবঙ্কিমচন্দ্র হাজরা ,নিমপীঠ(Nimpith) রামকৃষ্ণ আশ্রমের স্বামী সদানন্দ মহারাজ ,জয় নগরের বিধায়ক বিশ্বনাথ দাস , মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । এদিনের এই অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ওই এলাকায় একাধিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কাজ করে চলেছেন। প্রতিদিনই একাধিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে জোর দিচ্ছেন রাজ্যের এই মন্ত্রী।কর্মসংস্থান এবং তার পাশাপাশি বেকারদের স্বনির্ভরশীল(Self Defence) করার লক্ষ্যে গড়ে তুলছেন একাধিক প্রকল্প। শুধু তাই নয়, ঘরের মহিলাদেরও স্বনির্ভরশীল হতে এবং চাষবাস থেকে শুরু করে একাধিক বিষয়ে সুন্দরবনের মানুষকে পটু করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন বঙ্কিমচন্দ্র হাজরা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ