Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটার লিস্টে মৃত, বাস্তবে জীবিত! SIR আবহে বিস্ময়কর ঘটনা ফরাক্কায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের ফরাক্কায় ঘটল এক বিস্ময়কর এবং অবিশ্বাস্য ঘটনা। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী যিনি ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত, ফরাক্কার সেই বাসিন্দা তোফিজুল হঠাৎই একেবারে জীবিত অবস্থায় হাজির হলেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লার দরবারে। তাঁকে সামনে দেখে স্তম্ভিত স্থানীয় মানুষ।

এই ইমতিয়াজের নাম রয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে। ২০২৪ সালেও নাম রয়েছে। কিন্তু ২০২৫ সালের ভোটার তালিকায় ইমতিয়াজ আহমেদ মোল্লার নামের জায়গায় দেখাচ্ছে ‘মৃত’। এই অদ্ভুত ত্রুটি ঘিরে গভীর দুশ্চিন্তায় পড়েন তোফিজুল।পঞ্চায়েত সদস্য , প্রধান কারও কাছ থেকেই তিনি সমাধান পাননি। অবশেষে সমাধানের জন্য আসেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লার কাছে। তাঁর হস্তক্ষেপের পরই কিছুটা স্বস্তি মেলে তোফিজুলের।

জীবিত মানুষকে মৃত, এমন ঘটনা সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। মানুষের প্রশ্ন SIR এর আবহে
এটা কি প্রশাসনিক গাফিলতি? নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও রহস্যজনক কারণে মৃত দেখানো হয়েছে তাঁকে? এ ঘটনাকে কেন্দ্র করে ফরাক্কা অঞ্চলে ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই তদন্তের দাবিতে জনগণ চাপ দিচ্ছেন। জীবিত মানুষের নাম ভোটার তালিকা থেকে ‘মৃত’ দেখিয়ে বাদ যাওয়ার মতো ঘটনা কীভাবে ঘটল, তা জানতে চাইছেন সকলে। এখন এটাই দেখার এই ব্যক্তি ভোটার তালিকায় মৃত থেকে কীভাবে জীবিত হতে পারে।

SIR ঘোষণা হওয়ার পর BLO’রা বাড়ি বাড়ি গিয়ে এন্যুমেরেশন ফর্ম দিয়ে আসছেন। কেউ যদি SIR চলাকালীন সময়ে রাজ্যের বাইরে যান, অথবা যারা প্রবাসী তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

ভোটার তালিকায় নাম থাকতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে, কোনও আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না। যারা বাইরে থাকেন কোনও কারণে তাঁকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ‘

প্রসঙ্গত, ১৯৫১ সালে ভারতে হয়েছিল প্রথম SIR। এ পর্যন্ত মোট ৮ বার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এ রাজ্যে। ২১ বছর আগে শেষ এসআইআর হয়েছে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত। নবম বারের প্রথম পর্বের SIR হয়েছে বিহারে। দ্বিতীয় পর্বের এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুজনেও SIR চালু হবে। অসমে SIR হচ্ছে না

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের