ফের শিশু চোর সন্দেহে গণপিটুনি, তদন্তে কাঁকসা থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের অব্যাহত গণপিটুনি । শুক্রবার শিশু চোর সন্দেহে চার যুবককে  বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে কাঁকসায় । গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে আচমকাই গণপিটুনির জেরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

কী কারণে গণপিটুনি ? এই নিয়ে স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে সকালে কাঁকসা থানার বনকাটি পঞ্চায়েতের ১১ মাইল সংলগ্ন বিলপাড়া এলাকায় একটি শিশুকে কোলে নিয়ে কয়েকজনকে ঘুরতে দেখে। আর তাতেই বাসিন্দাদের সন্দেহ হয় যুবকরা শিশু চোর। এরপর শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। সেখান থেকে ওই শিশুকে উদ্ধার করে চার যুবককে আটক করেছে পুলিশ।

যুবকদের জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না পেয়ে তাঁদেরকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আটক যুবকদের মধ্যে একজন শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল । আর সেইসময় স্থানীয়রা শিশু চোর সন্দেহে  তাদেরকে বেধড়ক মারধর করে।  তবে এখন আটক যুবককে পরিচয় জানা যায়নি।  বলা বাহুল্য, গত এক মাস ধরে প্রায় প্রতি দিনই রাজ্যের বিভিন্ন জায়গায় শিশুচোর, চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। এই নিয়ে প্রশাসনের তরফে প্রচার করা হচ্ছে।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১