জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল বা বাম জমানায় ক্রীড়াক্ষেত্রে কোনও নজর দেওয়া হয়নি। তাই বাংলায় প্রতিভা থাকলেও, পড়ে থেকে তা নষ্ট হয়েছে। এশিয়ান গেমস, অলিম্পিক্স, কমনওয়েলথে বাংলা থেকে কোনও প্রতিযোগী অংশগ্রহণ করে না। অথচ পাশের রাজ্য ওড়িশা বা ঝাড়খণ্ড থেকে প্রতিযোগীরা যায়। ক্রীড়ার এই বেহাল দশার জন্য প্রাক্তন সরকারগুলির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া দিবস পালন করছে দেশ। সেই বিশেষ দিনে রাজ্যের ক্রীড়াবিদদের এদিন নবান্ন সভাঘরে সম্মান জানান মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি বলেন, ‘অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ বা জাতীয় ফুটবলে বাংলা আজ কার্যত শূন্য। ওড়িশা বা ঝাড়খণ্ড প্রতিনিধি পাঠালেও মেধা ও একাগ্রতা থাকা সত্ত্বেও বাংলা পিছিয়ে পড়েছে স্রেফ অনুপ্রেরণা, সহযোগিতা ও সঠিক পরিকাঠামোর অভাবে। ক্রীড়াবিদেরা রাজনীতিতে আসতেই পারেন। কিন্তু খেলাধুলোর সঙ্গে যুক্ত না থেকে কেবল রাজনৈতিক পরিচয়ে কেন সংস্থাগুলি নিয়ন্ত্রিত হবে? ক্রীড়াজগতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। ১১০ দিনের নতুন সরকার কেবল মুখ বা পতাকার পরিবর্তন নয়, এই ব্যবস্থার স্থায়ী পরিবর্তন ঘটিয়ে দেখাবে।’

আরও পডুন: রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

রাজ্যের ক্রীড়াক্ষেত্রে কীভাবে উন্নতি সম্ভব তার একটা পরিকল্পনার কথা এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও জিম সমৃদ্ধ আধুনিক মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে। আর্থিক দিক থেকে বিবেচনা করে প্রথম এক বছরে ১০০টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাকি দুবছরের মধ্যে পুরোটা সম্পন্ন হবে। জাতীয় স্তরের ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য করা হবে। জীর্ণ অবস্থায় পড়ে থাকা শ্রী অরবিন্দ স্টেডিয়াম এবং অচল সাব-ডিভিশনাল ও ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে সচল করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনকারী অ্যাথলিটদের শুরু থেকেই আর্থিক সহায়তা করা হবে।’

এরই সঙ্গে তৃণমূল জমানায় হওয়া ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় কলঙ্কিত অধ্যায় মেসি কাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘জোম্যাটো ডেলিভারি বয় থেকে শুরু করে সাধারণ তরুণ মেসি ভক্তরা ৪,০০০, ৬,০০০ এমনকি ৮,০০০ টাকা দিয়ে টিকিট কেটে চরম প্রতারণার শিকার হয়েছেন। এই ৩৩ হাজার ভুক্তভোগী ক্রীড়াপ্রেমীর খোয়া যাওয়া টাকা কীভাবে ফেরত দেওয়া যায়, সেই বিষয়ে রাজ্য সরকার অভ্যন্তরীণ ভাবে জোরকদম আলোচনা ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে। সরকার এই অর্থ ফিরিয়ে আনতে সক্ষম হবে।’ এ দিনের অনুষ্ঠানে ১৪৫ জন কৃতি প্রতিযোগীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪