‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার পূণ্যভূমি থেকে বড় চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শ্রাবণ মাসের শেষ সোমবারে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘বিজেপি সরকার রাজ্যে ১০০ দিন পূর্ণ করল। এই ১০০ দিনে কী কী কাজ হয়েছে সেটা আপনারা জানেন। তবে সেই নিয়ে এখনই কিছু বলব না। এখনও অনেক কাজ করার বাকি রয়েছে। ২০২৭ সালে ৯ মে, ওই দিন আমার মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূরণ করব। আপনাদের সামনে পরীক্ষায় বসবো। আপনারা আমাকে নম্বর দেবেন। আমি যদি ১০-এর মধ্যে ৯ না পাই তাহলে ক্ষমা স্বীকার করে নেব। মেনে নেব আমি পারলাম না। তবে আমার বিশ্বাস আমি পারব। সেদিন আপনারাই বলবেন, সঠিক লোককে বেছে নিয়েছি। বিশ্বাস-ভরসা রাখুন, সময় দিন। আপনাদের কল্যাণে কাজ করব।’

পালাবদলের বাংলায় প্রতিশ্রুতি মতো মাত্র ১০০ দিনে একাধিক কাজ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার মধ্যে রয়েছে, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবামী, একাধিক শিল্পস্থাপন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আর জি কর ফাইলস খোলা থেকে শুরু করে আবাস যোজনা। মাত্র ১০০ দিনেই একাধিক লক্ষ্যপূরণ করেছেন বিজেপি সরকার। আগামী দিনে সমস্ত লক্ষ্যপূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যপূরণ করেই ঠিক একবছরের মাথায় জনতার দরবারে পরীক্ষা দিতে বসবেন তিনি। সেটাই এদিন পুরুলিয়ার জনসভা থেকে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

১০০ দিনে কী কী কাজ করল নতুন সরকার, তা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে একটি বই প্রকাশ করেছে বিজেপি। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ৪১ পাতার সেই বইটি তুলে দেওয়া হবে জনগণের হাতে। এমনই পরিকল্পনা গেরুয়া শিবিরের। রাজ্যের ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী সরকার একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক কাজে হাত দিয়েছে। রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কোন কোন সংস্কার হয়েছে, মহিলা সুরক্ষা, আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলিতে কাজ সবিস্তারে তুলে ধরা হয়েছে ওই বইতে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি