শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ককে গুলি করে খুন করা হয়েছে। যা নিয়ে তদন্ত চলছে। এই ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। আজ, বৃহস্পতিবার বিমানবন্দরের কাছ থেকে একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। আততায়ীরা ভিন রাজ্যের শার্প শুটার। খুন করার পর বিমানে করে চম্পট দেয়। কিন্তু কেন চন্দ্রনাথ রথকে টার্গেট করা হল?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। আর তদন্তে যা উঠে এসেছে তা চাঞ্চল্যকর তথ্য। মধ্যমগ্রামের শুভম গার্ডেনিয়া আবাসনের সামনে চন্দ্রনাথকে অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয় বলে অনুমান পুলিশের।

এদিকে এই হত্যার তদন্তে এসটিএফ, সিআইডি এবং আইবি’‌কে নিয়ে গড়া হয়েছে সিট। আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন সিআইডির অফিসাররা। তদন্তকারীরা জানান, এটি ছিল পুরোপুরি ‘টার্গেট কিলিং’। চন্দ্রনাথের গাড়ি যখন আবাসনের কাছে পৌঁছয়, তখন একটি চার চাকা গাড়ি আড়াআড়িভাবে তাঁর রাস্তা আটকে দেয়। আর দু’টি মোটরবাইকে করে আসা আততায়ীরা জানালার কাচে বন্দুক ঠেকিয়ে একের পর এক গুলি চালায়। প্রায় ১০ রাউন্ড গুলি করা হয় বলে খবর। চন্দ্রনাথের মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ছাড়ে আততায়ীরা। গুলিতে জখম হয়েছেন চালক বুদ্ধদেব বেড়াও।

অন্যদিকে পুলিশের তদন্তে উঠে এসেছে , প্রায় একসপ্তাহ ধরে চন্দ্রনাথ রথের গতিবিধি অনুসরণ করা হচ্ছিল। তার প্রত্যেকদিনের কার্যকলাপের উপর নজর রাখা হয়েছিল। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই খুনের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। চন্দ্রনাথের কাছে তৃণমূল কংগ্রেস জমানার বালি চুরি–সহ একাধিক বেআইনি কার্যকলাপের গুরুত্বপূর্ণ নথি ছিল বলে সূত্রের খবর। এবার পালাবদলের পর তা প্রকাশ্যে নিয়ে আসতে পারতেন তিনি। আর সেটা যাতে না হয় তাই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে সূত্রের খবর। ওই তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়েই কি তাঁকে সরিয়ে দেওয়া হল? উঠছে প্রশ্ন।

এছাড়া এই ঘটনায় আজ সকালেই শুভেন্দু অধিকারীকে ফোন করে ঘটনার সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার বারাসত হাসপাতালে চন্দ্রনাথ রথকে শেষ শ্রদ্ধা জানাতে এসে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌এটি পূর্বপরিকল্পিত ঠান্ডা মাথার খুন। বিচার হবেই। আগে পুলিশকে কাজ করতে দেওয়া হতো না, এখন পুলিশ যথাসময়ে ব্যবস্থা নেবে বলেই আমার বিশ্বাস। তদন্ত ঠিক পথেই চলছে। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে চন্দ্রনাথকে অকালে চলে যেতে হতো না।’‌

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ